Saturday, April 4, 2026

পর্যটনের সেরা ডেস্টিনেশন বাংলা, হোমস্টে মডেলে অর্থনৈতিক উন্নতির বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলা পর্যটনের সেরা ডেস্টিনেশন। সেই কারণেই আমাদের সরকার হোম ট্যুরিজমের জোর দিয়েছে। সোমবার বিধানসভায় এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গ পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। সেই কারণে সব সময় পর্যটনে জোর দেওয়া হয়েছে। জোর দেয়া হয়েছে হোম ট্যুরিজম। বাংলার ট্যুরিজম শিল্প নতুন দিগন্ত খুলে দেবে।

বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার ট্যুরিজম ( tourism) সেক্টরের প্রতি আকৃষ্ট করার জন্য হোম ট্যুরিজম (Home tourism) মডেলে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। এদিনের আলোচনায় এই মডেল নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তাঁর কথায়, বাংলার মানুষ ট্যুরিজমের উপর নির্ভরশীল হচ্ছেন। সেই কারণে আমাদের সরকার এই সেক্টরটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ প্রসঙ্গে তিনি গঙ্গাসাগর মেলার উদাহরণ তুলে ধরেন। বলেন, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন গঙ্গাসাগরে। এছাড়া রাজ্যের বিভিন্ন ধর্মীয় ও পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের আকর্ষণ বাড়াতে উদ্যোগী হয়েছে বাংলার মা-মাটি-মানুষের সরকার। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের গ্রামাঞ্চলগুলোকে ট্যুরিজমের একটি নতুন গন্তব্য হিসেবে গড়ে তোলা হচ্ছে। সেই লক্ষ্যেই গুরুত্ব দেওয়া হয়েছে হোম ট্যুরিজম মডেলে। গ্রামের বাড়িগুলিতে তৈরি হচ্ছে হোম স্টে। এর ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। পর্যটন শিল্পের প্রসারও ঘটছে। ফলে ঐতিহ্য এবং সংস্কৃতির বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধিও ঘটবে। রাজ্যের আর্থিক স্বার্থ সুরক্ষিত হবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মানও উন্নত হবে।

আরও পড়ুন- বাঁকুড়ার শালতোড়ায় বিস্ফোরণ তদন্তে চার্জশিট জমা NIA-এর 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...