Saturday, March 14, 2026

অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরের কাছে ৩-১ গোলে হার মহামেডানের

Date:

Share post:

ফের হারের মুখ দেখল মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির কাছে ৩-১ গোলে হারল আন্দ্রে চেরনিশভের দল। ম্যাচে তিনটি গোল জামশেদপুর দেয় দ্বিতীয়ার্ধে। সাদা-কালো ব্রিগেডের গোলটি হয় ম্যাচের শেষ মুহুর্তে।

টানা তিন ম্যাচে হারা জামশেদপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে মহামেডান । এমনটাই মনে করেছিল সাদা-কালো সমর্থকরা। কিন্তু কোথায় কি। বরং হল উল্টো। মহামেডানের বিরুদ্ধে দাপট দেখিয়ে মাঠ ছাড়ল খালিদ জামিলের দল। আবার ভেঙে পড়ল মহমেডানের রক্ষণ। এদিন ম্যাচের প্রথমার্ধের খেলায় খুব বেশি পিছিয়ে ছিল না মহামেডান। লড়াই করছিলেন সাদা-কালো ফুটবলাররা। প্রথমার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে প্রথমার্ধে কোন দলই গোলের দরজা খুলতে পারেনি। যার ফলে প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য।

কিন্তু দ্বিতীয়ার্ধে প্রায় গোটা ম্যাচটাই হয়ে যায় একপেশে । একের পর এক আক্রমণ চালায় জামশেদপুর। যার ফলে প্রথমে ৫৩ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় খালিদ জামিলের দল। জামশেদপুরকে গোল করে এগিয়ে দেন মহম্মদ সানান। তারপর মহামেডান গোলরক্ষকের ভুলে ৬১ মিনিটে সিভেরিওর দ্বিতীয় গোল। এবংম্যাচের ৭৯ মিনিটে জামশেদপুরের তৃতীয় গোল। জামশেদপুরকে ৩-০ গোলে এগিয়ে দেন স্টিভেন ইজে। যদিও এরপর খেলার শেষবেলায় মহামেডানের হয়ে সান্ত্বনা সূচক গোলটি করেন মহম্মদ ইরশাদ। ম্যাচে এদিন শেষবেলায় পেনাল্টি মিস করেন ফ্র্যাঙ্কা। যার ফলে ম্যাচ শেষ হয় ৩-১।

আরও পড়ুন- অ্যাডিলেড টেস্টের আগেই টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবেন গম্ভীর : সূত্র


spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...