Sunday, April 12, 2026

পূর্ব বর্ধমানের রেলগেটে গাড়ি দুর্ঘটনা, আটকে গেল বন্দেভারত 

Date:

Share post:

সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনের সকালে পূর্ব বর্ধমানের (east burdwan)তালিতে দুর্ঘটনা। ডিমবোঝাই পিকআপ ভ্যান গুসকরা থেকে সিউড়ি রোড হয়ে বর্ধমানের দিকে যেতে গিয়ে সোজা তালিতে রেলের লেভেল ক্রসিংয়ে ধাক্কা মেরে উল্টে যায়। এর ফলে ভেঙে যায় লেভেল ক্রসিং গেট। আটকে পড়ে বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ব্যাহত হয় বর্ধমান-আসানসোলের মধ্যে ট্রেন পরিষেবা। সিউড়ি রোড (Siuri Road traffic)তীব্র যানজটে অবরুদ্ধ হয়ে পড়লে, নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।

এদিন সকাল সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। হতাহতের কোন খবর নেই। তবে লেভেল ক্রসিং-এর গেট ভেঙে যাওয়ার কারণে দু’পাশের রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে যায়। হাওড়া-আসানসোল এবং সাহেবগঞ্জ লুপ লাইনে একের পর এক ট্রেন আটকে পড়ে। এই তালিকায় রয়েছে, আপ হাওড়া-ভাগলপুর বন্দেভারত, ডাউন নিউদিল্লি-শিয়ালদহ রাজধানী, আপ শিয়ালদহ-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস – সহ বেশ কিছু লোকাল ট্রেন। এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (Kaushik Mitra)। ঘণ্টাখানেক পরে ট্রেন চলাচল শুরু হলেও গেট মেরামতি সম্পূর্ণ না হওয়ার কারণে দুপুরেও যানজটের দুর্ভোগ যাত্রীদের।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...