Tuesday, March 17, 2026

গাড়ির পিছনে ধাওয়া করে ফিল্মি কায়দায় ডাকাত ধরল পুলিশ, রুখল ব্যাঙ্ক ডাকাতি

Date:

Share post:

ব্যাঙ্কের (Bank) শাটার ভেঙে অপারেশন চলছিল। পুলিশ (Police) আসার টের পেতেই গাড়িতে উঠে চম্পট দেয় ডাকাতদল (Robber)। সঙ্গে সঙ্গেই পিছনে ধাওয়া করে পুলিশ। ফিল্মি কায়দায় রামনগর থানার পুলিশ তিন ডাকাতকে পাকড়াও করে। ব্যাঙ্কে ডাকাতি (Bank Robbery) রুখে দেয় তারা। সশস্ত্র ডাকাতদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা সম্ভব হলেও চারজন পালিয়ে যায়।

মঙ্গলবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের (East Midnapur) রামনগরে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা।
রাত প্রায় দেড়টা নাগাদ সত্যেশ্বরপুর সমবায় ব্যাঙ্কের শাটার ভেঙে ভিতরে ঢোকে সাত ডাকাত। তারপর ভল্ট কেটে ডাকাতির চেষ্টা চলছিল। বাইরে রাখা ছিল গাড়ি। সেই সময় ব্যাঙ্কের সামনে দিয়ে যাচ্ছিলেন জনৈক ব্যক্তি। ব্যাঙ্কের সামনে গাড়ি দেখে তাঁর সন্দেহ হয়। তিনি শোনের ব্যাঙ্কের ভিতর থেকে বিকট আওয়াজ আসছে। তৎক্ষণাৎ তিনি পুলিশকে। পুলিশ আসছে দেখেই ব্যাঙ্কের ছাদ থেকে ডাকাতরা লাফিয়ে পালানোর চেষ্টা করে গাড়িতে উঠে। সেই গাড়ির পিছু নেয় পুলিশ। রামনগরের রাস্তায় তীব্র গতিতে পালনোর সময় ডাকাতদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লাইট পোস্টে। তারপর গাড়ি ফেলে ছুটে পালানোর চেষ্টা করে ডাকাতরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে যায় তিন ডাকাত. চারজন পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল ইকবাল হোসেন সাহা, নুরুদ্দিন মল্লিক, এয়সান মল্লিক। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। একাধিক ম্যাপ উদ্ধার হয়েছে তাদের কাছে। এই ডাকাতদলের আরও ডাকাতির পরিকল্পনা ছিল। আগ্নেয়াস্ত্র ও দরজা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। পুলিশ মনে করছে, বড়সড় গ্যাং রয়েছে এই ডাকাতদের। বাকিদের খোঁজ চলছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...