Friday, April 3, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমাধানের মাঝেই বিস্ফোরক মন্তব্য শোয়েব আখতারের

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একেই চলছে একের পর এক ডামাডোল । ভারতীয় ক্রিকেট বোর্ডের হাইব্রিড মডেলে সুর নরম করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও এই হাইব্রিড মডেল মানা নিয়ে আইসিসিকে বেশ কিছু শর্ত দিয়েছে পিসিবি। আর এই আবহের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। বললেন, ভারতে গিয়ে ভারতকে হারিয়ে আসতে পারে এমন দল গরুক পাকিস্তান।

এই নিয়ে এক সাক্ষাৎকারে আখতার বলেন, “ আমার মনে হয় ভবিষ্যতে আমাদের ভারতে গিয়ে খেলা উচিত। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। আমি সব সময়ে বিশ্বাস করেছি, ভারতে খেলো আর ওখানেই ওদের মেরে এস।” শোয়েবের মতে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সিদ্ধান্ত নাকি অনেক আগেই নেওয়া হয়েছিল।

২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে পাকিস্তান। কিন্তু রাজনৈ =তিক কারণে পাকিস্তানে খেলতে যাবে না বলে জানিয়ে দেয় বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয়। অর্থ্যাৎ ভারতের খেলা হবে অন্য দেশে। যা হয়েছিল এশিয়া কাপে। বিসিসিআইয়ের এই প্রস্তাব মানতে প্রথমে রাজি হয়নি পিসিবি। তবে আইসিসি-র পক্ষ থেকে সাফ বলে দেওয়া হয়, হাইব্রিড মডেলে চ‌্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন মেনে নেবে পাকিস্তান। না হলে পুরো টুর্নামেন্টই সরিয়ে নিয়ে যাওয়া হবে পাকিস্তান থেকে। এরপর হাইব্রিড মডেল মেনে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে রাখে তিনটি শর্ত। তারমধ্যে অন্যতম হল, ভবিষৎ-এ ভারতে আইসিসির কোন টুর্নামেন্ট ভারতে আয়োজন হলে, ভারতে খেলতে আসবে না পাকিস্তান।

আরও পড়ুন- রেফারির ভুল সিদ্ধান্ত, সং.ঘর্ষ ফুটবল মাঠে, প্রা.ণ গেল ১০০ সমর্থকের


Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...