Saturday, April 4, 2026

আজ রাজ্যে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দল, বিকেলে বৈঠকে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ রাজ্যে আসছে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দল (Delegation of the 16th Finance Commission)। সূত্রের খবর অর্থ কমিশনের সভাপতি ডঃ অরবিন্দ পানাগরিয়ার (Dr Arvind Panagaria) নেতৃত্বে এই দলের প্রতিনিধিদের সঙ্গে আজ বিকেলে রাজ্য সচিবালয় লাগোয়া নবান্ন সভাঘরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত থাকবেন রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিকরাও।

রাজ্যের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা থেকে শুরু করে উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে অর্থ কমিশনের সঙ্গে বৈঠক হবে বলে নবান্ন (Nabanna) সূত্রে জানা যাচ্ছে। বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও আহ্বান জানানো হয়েছে। যদিও তাঁরা উপস্থিত থাকবেন কিনা সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। রাজ্য মন্ত্রী পরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি আধিকারিকদের সঙ্গেও কমিশনের সদস্যদের মতবিনিময় হবে বলে খবর।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...