Friday, June 26, 2026

কংগ্রেস আটকে আদানিতেই! সংসদে বিক্ষোভে যোগ দিল না তৃণমূল

Date:

Share post:

উন্নয়নের কোনও কাজ বন্ধ রেখে কোনও ধরনের বিক্ষোভ কখনও প্রশ্রয় দেয়নি রাজ্যের শাসকদল। ঠিক সেভাবেই সংসদের (Parliament) অধিবেশন বন্ধ রেখে কোনও প্রতিবাদে তৃণমূল যোগ দেনে না বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনকি সংসদে যে মূল ইস্যুগুলি তোলা হবে তৃণমূল সাংসদদের পক্ষ থেকে সেই তালিকাতেও ছিল না আদানি ইস্যু (Adani issue)। বরঞ্চ গোটা দেশে সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ প্রভাব ফেলা দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে মনিপুর (Manipur) ইস্যু নিয়ে সরব হওয়ার পন্থায় রয়েছে তৃণমূল। ফলে মঙ্গলবার ফের আদানি ইস্যুতে সংসদে অচলাবস্থা জারি করা কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভে যোগ দিলেন না কোনও তৃণমূল সাংসদ (TMC MPs)।

সংসদের শীতকালীন অধিবেশনের (winter session) শুরু থেকে আদানি ইস্যুতে সরব হওয়ার দাবি জানিয়েছিল কংগ্রেস (Congress)। সেই মতো প্রতিটি অধিবেশনেই আদানি ইস্যুতে হট্টগোলের পথে গিয়েছে কংগ্রেস। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। সংসদ চত্বরে ব্যানার নিয়ে আদানি ইস্যুতে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। সঙ্গে যোগ দেন আপ (AAP) সাংসদ সঞ্জয় সিং, আরজেডি (RJD) সাংসদ মিশা ভারতী, আরএসপি (RSP) সাংসদ এন কে প্রেমচন্দ্রন প্রমুখ। তবে ছিলেন না কোনও তৃণমূল (TMC) সাংসদ। তৃণমূলের তরফে কংগ্রেসকে আগেই বলা হয়েছে যে আদানি ইস্যুতে সংসদ অচল করার যে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, তার সঙ্গে একমত নয় তৃণমূল৷ তারপরেও কংগ্রেস নিজেদের নীতি থেকে সরেনি৷ স্বাভাবতই তৃণমূল নিজেদের নীতি নিয়েই চলছে৷

পাল্টা তৃণমূলের দাবি, সংসদ অচল রাখলে পরোক্ষে সুবিধা কেন্দ্রের সরকারেরই। তার বদলে সংসদে সেই সময়ে রাজ্যের দাবিগুলি নিয়ে সরব হওয়ার পক্ষে তৃণমূল। অথচ রাজ্যের দাবিই ইস্যুতে তৃণমূলের পাশে নেই কংগ্রেস। ইন্ডিয়া জোটে (I.N.D.I.A. Bloc) থাকলেও কংগ্রেসের শরিক নয় তৃণমূল কংগ্রেস৷ দেশের কোনও প্রান্তেই কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জোট সরকার নেই৷ ফলে কংগ্রেসর (Congress) ইস্যু নিয়ে সংসদ অচলের পথে যে তৃণমূল হাঁটবেই না তা মঙ্গলবার ফের স্পষ্ট করে দিলেন তৃণমূল (TMC) সাংসদরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...