Saturday, April 4, 2026

প্রাক্তন প্রেমিক ও তাঁর বান্ধবীকে জীবন্ত পুড়িয়ে মারলেন নার্গিস ফকরির বোন! 

Date:

Share post:

গ্রেফতার বলিউড অভিনেত্রী নার্গিস ফকরির (Nargis Fakhri) বোন আলিয়া ফকরি (Aliya Fakhri)। প্রাক্তন প্রেমিক ও তাঁর বান্ধবীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ রয়েছে নায়িকার বোনের বিরুদ্ধে। ৪৩ বছরের আলিয়া জন্ম থেকেই বিদেশে থাকেন। তিনি আমেরিকার কুইনস এলাকার বাসিন্দা। অভিযোগ তাঁর প্রাক্তন প্রেমিকের এডওয়ার্ড জেকবস (Edward Jacobs)ও তাঁর বান্ধবী অ্যানাস্টাশিয়া স্টার ইটেইন একটি গ্যারেজে থাকার সময় সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বেরোনোর কোন রাস্তা না থাকায় ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান দু’জন। এরপরই আলিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় এই ঘটনাটি যেখানে ঘটে সেখানকার অনেক প্রত্যক্ষদর্শী নার্গিসের বোনের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন। কেউ কেউ বলছেন, এর আগেও আলিয়া একাধিকবার প্রাক্তন প্রেমিককে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। জেকবসের মা বলছেন, সম্পর্ক শেষ হওয়ার পরও নানা অজুহাতে জেকবের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন আলিয়া। চিনতে তার ছেলে তাঁকে পাত্তা না দেওয়ায় প্রতিহিংসার কারণেই এই কাণ্ড ঘটানো হয়েছে। যদিও অভিযুক্তের মায়ের দাবি, ইচ্ছাকৃতভাবে আলিয়াকে ফাঁসানো হয়েছে। বলিউড অভিনেত্রীর বোন জামিনের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি বলেই স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...