Tuesday, March 31, 2026

দেরি! বিধানসভায় নয়া বিধায়কদের শৃঙ্খলার পাঠ স্পিকারের

Date:

Share post:

নিয়মানুবর্তিতা নিয়ে যে রাজ্যের শাসকদল এবার কড়া অবস্থান নিতে চলেছে তা শীতকালীন অধিবেশনের শুরু থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে বিধানসভার (West Bengal Assembly) অধিবেশনে। গত দুই বারের বিধায়ক শপথের জটিলতা কাটিয়ে সোমবার নির্বিঘ্নে শপথ নেন উপনির্বাচনে (by election) জয়ী ছয় বিধায়ক। এরপর বিধায়কদের বৈঠকেও সময়ানুবর্তিতার বিষয়টিতে জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরেও মঙ্গলবার প্রথম অধিবেশনে দেরিতে যোগ দেওয়ায় স্পিকারের ক্ষোভের মুখে পড়েন নতুন বিধায়করা।

সোমবারই বিধায়কদের বৈঠকে নতুন নিয়মের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। সেই অনুযায়ী পর পর তিনদিন বিধানসভায় সময়মতো না এলে চতুর্থদিনে সেই বিধায়ককে শোকজ করা হবে। মঙ্গলবারই ছিল ছয় তৃণমূল বিধায়কের বিধানসভায় প্রথম অধিবেশন। অথচ দেরি আসেন তাঁরা। ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বলেন, সদ্য শপথ নিয়েছেন আপনারা। আপনারা অধিবেশন শুরু হবার পরে কেন আসছেন বিধানসভায়? ১১’টায় অধিবেশন শুরু হয়। সাড়ে দশটার মধ্যে অধিবেশনে আসবেন। এখন এসে আপনারা আপনাদের আসন খুঁজে বেড়াবেন এটা একেবারেই ঠিক নয়।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...