Monday, April 6, 2026

ধান বিক্রির সমস্যা মেটাতে বায়োমেট্রিকের ব্যবস্থা খাদ্য দফতরের!

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ধান বিক্রির সমস্যা (problem of selling rice) থেকে চাষিদের মুক্তি দিতে এবার নয়া ব্যবস্থা চালু করতে চলেছে খাদ্য দফতর (department of food and supplies)। জানা যাচ্ছে এখনও থেকে ধান বিক্রির তারিখ সম্পর্কে অনলাইনেই (কৃষি ও ভূমি দফতরের পোর্টাল) তথ্য মিলবে। অফলাইনে আলাদা করে খোঁজাখুঁজি করা বা দালালের দ্বারস্থ হতে হবে না। পাশাপাশি প্রতিটি বিক্রয় কেন্দ্রে রাখা হবে সিসিটিভি ক্যামেরা যাতে কোনও রকমের কারচুপি হলে সেটা সহজেই ধরা যায় এবং সেই নিরিখে দ্রুত পদক্ষেপ করতে পারে রাজ্য। ফোড়েদের দাপট কমাতে বায়োমেট্রিক ব্যবস্থাও ( biometric system) চালু করা হচ্ছে বলে খাদ্য দফতর (Department of food and supplies, Government of West Bengal) সূত্রে জানা গেছে।

কৃষকদের কাছ থেকে ধান কেনায় স্বচ্ছতা আনতে গত দেড় বছর ধরে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। স্থায়ী এবং অস্থায়ী সব ধান ক্রয় কেন্দ্রে ইলেকট্রনিক পয়েন্ট অব পারচেজ় (ই-পস) যন্ত্র রাখা হয়েছে। যেখানে কৃষকদের আধার নম্বরের সঙ্গে বায়োমেট্রিক যাচাই করার পর তাঁদের থেকে ধান কেনা হয়। এবার সমস্যা এড়াতে এবং অসাধু চক্র আটকাতে ধান বিক্রির ক্ষেত্রেও সেই একই পথে হাঁটলো খাদ্য দফতর।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...