Tuesday, June 9, 2026

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

Date:

Share post:

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই দম্পতির ঘরে জন্ম নিয়েছে দুটি স্নো-লেপার্ড শাবক। ফলে এখন চিড়িয়াখানায় স্নো-লেপার্ডের সংখ্যা দাঁড়াল ১৩-তে। যার মধ্যে ৪টি পুরুষ, ৭টি স্ত্রী এবং সদ্যোজাত দুটি শাবক।

শাবক দু’টি জন্ম নিয়েছে দার্জিলিং চিড়িয়াখানার অধীন তোপকেদাড়া প্রজনন কেন্দ্রে। মা রের এবং দুই শাবককে রাখা হয়েছে বিশেষ খাঁচায়, যেখানে ক্যামেরার মাধ্যমে নিয়মিত নজর রাখা হচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেই নজরদারির ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে শাবক দুটি খেলে বেড়াচ্ছে।

চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি জানান, “১৩ মে রাতে শাবক দুটি জন্ম নিয়েছে। মা ও শাবক— সবাই সুস্থ রয়েছে। আমরা নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছি।” এই খুশির খবর জানিয়ে রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “পূর্বে মুখ্যমন্ত্রী পাহাড় সফরে এসে দুই শাবকের নাম রেখেছিলেন চার্মিং ও ডার্লিং। এবারও আমরা চাই, নতুন এই শাবক দুটির নাম মুখ্যমন্ত্রীই রাখুন।” প্রাকৃতিক পরিবেশে বিপন্ন প্রজাতির এই স্নো-লেপার্ডদের সংরক্ষণে চিড়িয়াখানার এই সফল প্রজনন প্রকল্প নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ।

আরও পড়ুন – বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...