Thursday, June 25, 2026

প্রস্তুতি তুঙ্গে! সোমে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, ১৯ মে বিকেলে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এরপর সড়কপথে রওনা দেবেন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা চরমে উঠেছে।

বুধবার কলকাতায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই এই সফরের কথা ঘোষণা করেন। জানা গিয়েছে, ২০ মে, মঙ্গলবার তিনি অংশ নেবেন ফুলবাড়ি ভিডিওকন মাঠে আয়োজিত আরেকটি সরকারি কর্মসূচিতে। এরপর ২১ মে, বুধবার উত্তরকন্যায় উত্তরবঙ্গের একাধিক জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তিনি। ২২ মে, বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে জোরকদমে চলছে প্রস্তুতি। দীনবন্ধু মঞ্চ ও ভিডিওকন মাঠে তৈরি হচ্ছে অনুষ্ঠান মঞ্চ। মঞ্চ নির্মাণ ও অন্যান্য প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই পরিদর্শন করেছেন দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল সহ প্রশাসনিক আধিকারিকরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর পুলিশ প্রশাসনও।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি এবং জনসংযোগে জোর দিতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহও চোখে পড়ার মতো।

আরও পড়ুন – সিদ্ধি বিনায়কের পর ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে গৌতম গম্ভীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...