Thursday, June 25, 2026

দলনেত্রী রাজ্যসভার সদস্য করতে চেয়েছিলেন: রাজ্য সভাপতি দ্বন্দ্বের জবাব কেষ্টর

Date:

Share post:

তৃণমূল রাজ্য নেতৃত্ব প্রত্যেক সাংগঠনিক জেলার নেতৃত্ব নির্বাচন করেছেন। সেখানেই ২০২৬ নির্বাচনের আগে বিরোধীদের পায়ের তলার জমি সরে গিয়েছে। ফলে যে কোনও প্রকারে কুৎসা করে বিভাজনের রাজনীতি চালানোর চেষ্টায় বিরোধীরা। তার অন্যতম শিকার বীরভূম (Birbhum)। কোর কমিটির (core committee) উপর আস্থা রেখে সেখানে জেলা সভাপতির পদ না রেখে নয় সদস্যের কমিটির উপর আস্থা রাখা হয়েছে। তাতেই কুৎসা শুরু অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে। রবিবার তারই জবাব দিয়ে অনুব্রতর দাবি, রাজ্যসভার সাংসদের পদও তিনি প্রত্যাখ্যান করেছেন। পদের মোহ নিয়ে তিনি কাজ করেন না।

কোর কমিটির উপরই ভরসা রেখে দীর্ঘদিন বীরভূমে দল পরিচালনা করেছে তৃণমূল। তাতে সাংগঠনিকভাবে উপকৃত হওয়ার নিদর্শনও মিলেছে একাধিক নির্বাচনে। ফলে সেখানে আবার কোর কমিটির হাতে দায়িত্ব দিয়ে দল পরিচালনার পথে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাতেই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) প্রথমবার ঘোষিতভাবে জেলা সভাপতি পদে রাখা হয়নি, বলে সমালোচনা শুরু হয়। রবিবার বোলপুরে একটি অনুষ্ঠানে তারই সটান জবাব দিলেন অনুব্রত। তাঁর জবাব, আমার পদ না পেলে অম্বল হবে এরকম মানুষ আমি নই।

সেই সঙ্গে দলনেত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) আমাকে রাজ্যসভার (Rajyasabha) সদস্য করতে চেয়েছিলেন। তখনই হয়ে যেতাম। হতে চাইলে অনেক আগে বিধায়ক, সাংসদ, মন্ত্রী হতে পারতাম। পদের মোহ আমি করি না। পদ নিয়ে আমি চিন্তাভাবনা করি না। মানুষের পাশে থাকি সেটা আমার কাজ।

রবিবার বীরভূমের কোর কমিটি (Birbhum core committee) গঠনের পর প্রথম বৈঠক হয়। সেই বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রসঙ্গে এদিন অনুব্রত জানান, দলনেত্রী তাঁকে তাঁর ঘোষিত কর্মসূচি চালিয়ে যেতে বলেছেন। সেই সঙ্গে কোর কমিটির বৈঠক ডাকার জন্য অনুব্রতকে অনুরোধ করেন দলনেত্রী। কিন্তু বর্ষীয়ান নেতা অশিস বন্দ্যোপাধ্যায়কে (Asish Banerjee) সেই বৈঠক ডাকার অনুরোধ করার কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও জানান তিনি।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...