Saturday, April 4, 2026

ঘূর্ণিঝড় বিদায়ে রাজ্যে শীতের রি-এন্ট্রি! কুয়াশা সরিয়ে মিললো রোদের দেখা

Date:

Share post:

ফেনজল (Fengal) এখন অতীত, সামনে জাঁকিয়ে শীতের উজ্জ্বল সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন নামতে পারে ১৯ ডিগ্রিতে। পরিষ্কার আকাশে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী পাঁচদিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।

ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিক থেকেই বঙ্গ জুড়ে শীতের আসল আমেজ অনুভব করা যাবে। মঙ্গলের সকালে কুয়াশা সরিয়ে মেঘের রোদের দেখা মিলেছে। যদিও সে তাপে তেজ নেই বরং ভাল লাগা হালকা ঠান্ডা শিহরণ বর্তমান। পশ্চিম মেদিনাপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে আপাতত দিন সাতেক কুয়াশার প্রভাব থাকবে। উত্তরের পাঁচ জেলাতেও ঝলমলে আকাশ। শৈল শহরে কাঞ্চনজঙ্ঘা দর্শনে আপ্লুত পর্যটকরা।


Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...