Friday, April 3, 2026

ফের ব্রাত্য বাংলা! কেন্দ্রের তুঘলকিতে এবার ভাষা-বঞ্চনা মেট্রোরেলের নির্বাচনে

Date:

Share post:

বাংলায় (Bengal) ভোট (Election) , স্থান নেই বাংলা ভাষারই (Bengali Language)! বাংলায় মেট্রোরেলের নির্বাচনে (Metro Railway Election) ব্যালট পেপারে বাংলা ভাষাই ব্রাত্য। রেল তথা কেন্দ্রের এই তুঘলকি সিদ্ধান্ত ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। সরব হয়েছেন মেট্রোরেলের কর্মীরাই। প্রশ্ন তুলেছেন, কেন যে রাজ্যে নির্বাচন, সেই রাজ্যের প্রধান ভাষা স্থান পেল না ব্যালট পেপারে। বাংলায় ভোট, অথচ বাংলা ভাষার স্থান নেই! এই বিদ্বেষ কেন?

মেট্রোরেলের নির্বাচন চলছে দু’দিন ধরে। বুধবার শুরু হয়েছে, চলবে বৃহস্পতিবারও। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বাম, কংগ্রেস, তৃণমূল এবং আরএসএস প্রভাবিত সংগঠন। প্রতিদ্বন্দ্বিতায় থাকা চার সংগঠনের নাম লেখা রয়েছে হিন্দি ও ইংরেজি ভাষায়। বাংলা ভাষার চিহ্নমাত্র নেই ব্যালট পেপারে। নির্বাচন অরাজনৈতিক হলেও, পিছনে রয়েছে, ডান, বাম, বিজেপি- সব পক্ষই। বামেদের প্রতীক এখানে গোলাপ ফুল। তৃণমূলের রেলইঞ্জিন, বই প্রতীকে লড়ছে কংগ্রেস। আর ভারতীয় মজদুর সংঘের শ্রমিক সংগঠনের প্রতীক মুষ্টিবদ্ধ হাতে ধানের শিষ। বুধবার সকাল থেকেই নির্বাচন ঘিরে সরগরম মেট্রোভবন। ব্যা লটে এই ভাষা-বঞ্চনা দেখে ক্ষোভ প্রকাশ করেছে সমস্ত দলের সংগঠনই। ২০১৩ সালের নির্বাচনে বাম প্রভাবিত মেট্রো রেলওয়ে মেনস ইউনিয়ন জয়ী হয়েছিল।

এবার মোট ৩৩২৭ জন ভোট দেবেন। দু’দিন চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। সংগঠনগুলির তরফে দাবি, নিয়ম অনুযায়ী তিন ভাষা রাখতে হবে ব্যা লটে। হিন্দি, ইংরেজি আর রাজ্যের প্রধান আঞ্চলিক ভাষা। কিন্তু মেট্রো কর্তৃপক্ষের বাংলা-বিদ্বেষ ফের একবার সামনে এসে পড়ল। ব্রাত্যা রইল বাংলা ভাষা।

আরও পড়ুন- প্রস্তুতি সম্পন্ন ধনধান্য প্রেক্ষাগৃহে, কিছুক্ষণেই উদ্বোধন ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবের


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...