Friday, April 24, 2026

প্রস্তুতি সম্পন্ন ধনধান্য প্রেক্ষাগৃহে, কিছুক্ষণেই উদ্বোধন ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবের

Date:

Share post:

প্রকৃতির বিরুপতার ভ্রুকুটি কাটিয়ে শীতের আমেজ গায়ে মেখে আড়মোড়া ভাঙছে তিলোত্তমা। আর সেই শীতের আমেজ গায়ে নিয়েই বুধবার শুরু হতে চলেছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। ধনধান্য প্রেক্ষাগৃহে দুপুর তিনটে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারে চলচ্চিত্র উৎসবের বাড়তি পাওনা মুখ্যমন্ত্রী রচিত চলচ্চিত্র উৎসব থিম সং(theme song)।

এবছর সিনে উৎসবে ১২৭টি ফিচার ফিল্ম (feature film) এবং ৪৮টি শর্ট ফিল্ম (short film) দেখানো হবে। মোট ১৬টি ক্যাটাগরিতে ২৯০টি শো থাকবে যার প্রদর্শন হবে ২০টি ভেনুতে। চলচ্চিত্র উৎসবের থিম সংটি গেয়েছেন সঙ্গীতশিল্পী নচিকেতা। তপন সিংহের প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি দেওয়ার কথাও জানানো হন।

৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে তপন সিংহকে শ্রদ্ধা জানিয়ে ‘গল্প হলেও সত্যি’ দেখানো হবে। এ ছাড়াও সেন্টিনারি ট্রিবিউট দেওয়া হবে মারলন ব্রান্ডো, হরিসাধন দাশগুপ্ত, মহম্মদ রফি, তালাত মেহমুদ, মদনমোহনকে। বিশেষ ট্রিবিউট দেওয়া হবে মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, কুমার সাহানি-সহ প্রয়াত বিশিষ্টদের। নন্দন, রবীন্দ্র সদন, নজরুল তীর্থ, রাধা স্টুডিও-সহ ২০টি প্রেক্ষাগৃহে ৫ ডিসেম্বর থেকে সিনেমা দেখার মজা শুরু।

Related articles

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...