Wednesday, April 1, 2026

‘ইতি মা’র অস্কার মনোনয়নে উচ্ছ্বসিত বাণী কুমারের নাতি, গীতিকারের মুখে চন্দ্রিলের নাম

Date:

Share post:

অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-এর (Academy Awards) নমিনেশনে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর (Imon Chakraborty) গাওয়া ‘ ইতি মা’ জায়গা করে নেওয়ার পর থেকেই চর্চায় অনির্বাণ। খবর পাওয়া মাত্রই উচ্ছ্বসিত গীতিকার সবার আগে মনে করলেন দাদু বাণী কুমার ওরফে বৈদ্যনাথ ভট্টাচার্যএবং দাদা চন্দ্রিল ভট্টাচার্যের (Chandril Bhattacharya) কথা। কালজয়ী ‘মহিষাসুরমর্দিনী’র রচনা যাঁর হাতে সেই বাণী কুমারের নাতি অনির্বাণ পেশায় সংবাদ সংবাদমাধ্যমের কর্মী। কাজের পাশাপাশি নাটক- সাহিত্যে লেখালেখি চলে প্যাশনের তাগিদে। অস্কারের (Oscar) সেরা ৮৯ গানের মধ্যে তাঁর লেখা গান নথিভুক্ত হওয়ায় কী প্রতিক্রিয়া দেবেন বুঝতে পারছেন না। জানালেন, এই অনুভূতি সত্যিই খুব অদ্ভুত।

বাংলা সিনেমার (Bengali movie) বাংলা গান আগামী বছরের অস্কারের দৌড়ে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ সিনেমার ‘ইতি মা’ গানটি অনির্বাণ লিখেছেন।সায়ন গঙ্গোপাধ্যায়ের সুরে গেয়েছেন ইমন চক্রবর্তী। সম্পর্কে চন্দ্রিল ভট্টাচার্য তাঁর দাদা হন। তাই সুখবর পাওয়া মাত্রই দাদু আর দাদা কথাই সবার আগে মাথায় এসেছিল। অনির্বাণের জানান, ‘ছোটবেলা থেকেই দাদু বাণী কুমারের কথা শুনে বড় হয়েছি। দাদা তো জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। এই দুটো মুখই ভেসে উঠেছিল চোখের সামনে। এই গানটা আসলে একটি কন্যাসন্তানের, আমি নিজে একজন কন্যাসন্তানের বাবা। ওর জন্মের পর থেকে পৃথিবীটাকে দেখার দৃষ্টিভঙ্গি পালটে গিয়েছে।’ জোকার’, ‘লায়ন কিং’-এর মতো আন্তর্জাতিক সিনেমার গানের সঙ্গে পাল্লা দেবে তাঁর লেখা গান, এখনও বিশ্বাস হচ্ছে না অনির্বাণের।


Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...