Saturday, April 4, 2026

আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যঙ্কিং-এ ধাক্কা বিরাট-যশস্বীর

Date:

Share post:

আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যঙ্কিং-এ ধাক্কা খেল যশস্বী জসওয়াল-বিরাট কোহলিরা। আজ প্রকাশিত হয়েছে আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিং-এর তালিকা। সেখানে দেখা যাচ্ছে, র‍্যাঙ্কিং-এ পিছিয়ে গিয়েছেন বিরাট-যশস্বি। দ্বিতীয় স্থান হারাতে হয়েছে যশস্বীকে । র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন বিরাটও।

চলছে ইংল্যান্ড- নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ। সেই সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে বদলে গিয়েছে টেস্ট র‍্যাঙ্কিং। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি করে ইংল্যান্ডের হ্যারি ব্রুক সোজা উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। এক নম্বরে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। চতুর্থ স্থানে যশস্বী। তাঁর রেটিং পয়েন্ট ৮২৫। পারথে সেঞ্চুরি করার পরও পিছিয়ে পড়তে হল বিরাট কোহলিকেও। তিনি এক ধাপ পিছিয়ে আপাতত রয়েছেন ১৪ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৬৮৯। ভারতীয়দের মধ্যে প্রথম দশে রয়েছেন একমাত্র ঋষভ পন্থ। তিনি আগের মতোই ষষ্ঠ স্থানে রয়েছেন। পন্থের রেটিং পয়েন্ট ৭৩৬। তরুণ ব্যাটার শুভমান গিলও একধাপ নেমে গিয়েছেন ১৮তম স্থানে। তার রেটিং পয়েন্ট ৬৭৩।

এদিকে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি টেম্বা বাভুমার। টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০ জনের মধ্যে চলে এসেছেন বাভুমা।

আরও পড়ুন- রোহিতদের অনুশীলনে ব্যাঘাত, সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ করল বিসিসিআই

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...