Friday, April 3, 2026

KIFF: সিনেপ্রেমীদের স্বাগত কলকাতার, উৎসবের প্রথম দিনে ‘কাবুলিওয়ালা’র নস্টালজিয়া

Date:

Share post:

মহানগরীতে শুরু সিনেমা দেখার মজা। বাংলা, হিন্দি, ফরাসি, ইংরেজি, রাশিয়ান ছবির পাশাপাশি স্থানীয় ভাষার ছবি ঘিরে ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (30th Kolkata International Film Festival) আমেজ প্রথম দিনেই পিক আপ নিল। বৃহস্পতিবার সকাল ৯টায় নন্দন ১ প্রেক্ষাগৃহে তপন সিনহা (Tapan Sinha) পরিচালিত ‘কাবুলিওয়ালা’ আর সকাল ১১টায় রাধা স্টুডিওতে (Radha Studio) ‘গল্প হলেও সত্যি’ দেখে সিনে উৎসব প্রাঙ্গণে নস্টালজিক মুহূর্তদের ভিড় চোখে পড়ার মতো। সপ্তাহের মাঝে কর্মব্যস্ত দুপুরে সিনেমা দেখা সহজ নয়, তবুও উন্মাদনার কাউন্টডাউন চলছে। কারণ আজ সন্ধ্যা সাতটায় পাবলো সিজার পরিচালিত ‘থিঙ্কিং অফ হিম’-এর (Thinking of Him) স্পেশাল স্ক্রিনিং রয়েছে নন্দন ১-এ (Nandan 1)।

স্বল্প দৈর্ঘের ছবিতে ভিন্ন আঙ্গিকে তিলোত্তমাকে তুলে ধরতে অভিনেতা রেজওয়ান রব্বানি শেখ পরিচালিত ছবি ‘কালীকথা কলিকাতা’ দেখানো হবে নন্দন ৩-এ, সময় বিকেল পাঁচটা। তবে অপর্ণা সেনের (Aparna Sen) জীবন অবলম্বনে তৈরি সুমন ঘোষ পরিচালিত তথ্যচিত্র ‘পরমা’ এবারের ফেস্টিভালের বাংলা ক্যাটাগরির অন্যতম বড় চমক। উৎসবের প্রথম দিনে নন্দন – রবীন্দ্র সদন যেন সিনেপ্রেমীদের স্বর্গ। বৃহস্পতির সন্ধ্যায় একদিকে চলতি বছর মুক্তি প্রাপ্তবহুল প্রশংসিত ফরাসি ছবি ‘হোয়েন ফল ইজ কামিং’ (When Fall is Coming) আবার অন্যদিকে অর্ক মুখোপাধ্যায় পরিচালিত বাংলা প্যানোরমার সিনেমা ‘কাল্পনিক’। সব মিলিয়ে শীতের চাদর গায়ে জড়িয়ে সিনেমার আদরে মগ্ন শহর কলকাতা।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...