Friday, March 13, 2026

মহুয়ায় ক্ষোভ বিধায়কদের, রীতি মেনে চিঠি নেতৃত্বকে

Date:

Share post:

ক্ষুব্ধ নদিয়ার (Nadia) একাধিক তৃণমূল বিধায়ক। দলীয় নেতৃত্বে রদবদল নিয়ে দলের সাংসদের বিরুদ্ধে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখলেন ছয় বিধায়ক। তবে দলের অনুশাসন মেনে তাঁরা বাইরে বা প্রকাশ্যে নিজেদের অভিযোগ নিয়ে কোনও বার্তা দেননি। সমস্যা নিয়ে সমাধান চেয়ে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) সম্প্রতি নিজের এলাকায় দলীয় নেতৃত্ব স্তরে রদবদল করেছেন। তাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলের বিধায়করা (MLAs)। কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস, নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ, চাপড়ার রুকবানুর রহমান, করিমপুরের বিমলেন্দু সিংহরায়, পলাশিপাড়ার মানিক ভট্টাচার্য, কালিগঞ্জের নাসিরুদ্দিন আহমেদ চিঠি লেখেন মমতা বন্দ্য়োপাধ্যায়কে।

সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) বর্তমানে সংসদের অধিবেশন চলার জন্য দিল্লিতে। তাঁর বিরুদ্ধে দলের বিধায়কদের (MLAs) অভিযোগ ১৭৮ জন বুথ সভাপতি আর ১৭ জন অঞ্চল সভাপতিকে বদল করেছেন তিনি। এর ফলে বিধায়কদের কাজে সমস্যা তৈরি হয়েছে। তবে এনিয়ে তাঁরা মহুয়াকে আগে কোনও অভিযোগ জানিয়েছেন কিনা তা জানা যায়নি।

spot_img

Related articles

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...