Saturday, May 16, 2026

আসছে নতুন বিল, মেয়াদ বাড়ল বিধানসভার অধিবেশনের

Date:

Share post:

বিধানসভার শীতকালীন অধিবেশনে (winter session) এবারে একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্য তথা দেশের জন্য গুরুত্বপূর্ণ একাধিক বিল (bill) নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলেছে। বাকি রয়েছে আরও বেশ কিছু বিল নিয়ে আলোচনা ও পাশ করা। পরিস্থিতির প্রয়োজনে এবার একদিন বাড়ানো হল বিধানসভার (West Bengal Assembly) অধিবেশনের মেয়াদ।

এবছর শীতকালীন অধিবেশন শুরু হয়েছে ২৫ নভেম্বর থেকে। শেষ হওয়ার কথা ১০ ডিসেম্বর। বুধবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির (Business Advisory Committee) বৈঠক হয়। সেখানে উঠে আসে একাধিক বিষয়ে আলোচনা-সহ দু’একটি বিল আনার সম্ভাবনার কথা। তাই শীতকালীন অধিবেশন (winter session) আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ফলে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে বিধানসভার এই অধিবেশন। সব বিধায়করাই রোজ উপস্থিত থাকবেন।

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...