Thursday, June 25, 2026

তিন সংখ্যালঘু নাবালককে ‘জয়শ্রী রাম’ বলতে চাপ! নির্মম মার মধ্যপ্রদেশে

Date:

Share post:

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (Madhyapradesh) ধর্মীয় নিপীড়নের শিকার তিন নাবালক। ধর্মীয় স্লোগান না বলায় তিন নাবালককে মারধরের ঘটনায় ভাইরাল হয় একটি ভিডিও (ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)। এরপরই মারধরের অভিযোগ দায়ের হয় পুলিশে। অপরাধীকে খুঁজছে সাইবার থানার পুলিশ (cyber police)।

মধ্যপ্রদেশের রতলাম (Rathlam) এলাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিন নাবালককে মারধর করছে এক যুবক, এমনটাই দেখা যায়। তিনজন লুকিয়ে ধূমপান করায় তাদের মার শুরু হয়। এরই মধ্যে এক নাবালকের মুখ থেকে ‘ইয়া আল্লাহ’ শব্দ বেরোতেই অত্যাচারের মাত্রা বাড়ে। মারতে মারতে তাদের বাধ্য করা হয় ‘জয়শ্রী রাম’ (Jai Shri Ram) স্লোগান দিতে।

এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে মধ্যপ্রদেশ পুলিশের দাবি ভিডিওটি মাসখানেকের পুরোনো। অর্থাৎ একমাস আগে যদি এই ঘটনা ঘটে থাকে, তবে ডবল ইঞ্জিন রাজ্যে (double engine state) এতটাই আতঙ্কে সংখ্যালঘুরা, যে নিপীড়নের শিকার হয়েও তারা মুখ খুলতে পারে না। ঘটনায় ভিডিও-র সূত্র ধরেই অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে দাবি পুলিশের।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...