Thursday, June 25, 2026

ক্যালিফোর্নিয়ায় ভয়ংকর ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৭! 

Date:

Share post:

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া ( earthquake in California)। উত্তর উপকূলের কাছাকাছি ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে USGS সূত্রে জানা গেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার হুমবোল্ট কাউন্টির ফার্নডেল শহরের কাছাকাছি। আতঙ্ক ছড়িয়েছে সান ফ্রান্সিসকোতেও। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বা প্রাণহানির সংখ্যা জানা যায়নি।

চলতি বছর বিশ্বব্যাপী হওয়া ভূমিকম্পের (earthquake) পরিসংখ্যানে রিখটার স্কেলে (richter scale) ৭ মাত্রার নটি কম্পনের মধ্যে এটি একটি, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রাথমিকভাবে উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ওরেগনের উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা (Tsunami Alert) জারি করা হয়েছিল। স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে কম্পন অনুভূত হয় বলে জানা গেছে। এরপর বেশ কয়েকটি আফটার শকও হয়েছে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...