Saturday, June 13, 2026

প্ল্যান্টেড আর জি কর আন্দোলনকারীরা বোঝেনি রাজ্যের মর্ম, ক্ষোভ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আর জি করে আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে প্রথমে বহু মানুষ যোগ দিয়েছিলেন। তবে এই আন্দোলন যে রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল তা একেবারে প্রমাণিত, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রাজ্যের তদন্তের উপর আস্থা না রেখে আদতে ধীরগতির ফলাফল প্রাপ্তি নিয়েও ক্ষোভ প্রকাশ তাঁর। শুক্রবারে আর জি করের (R G Kar issue) পরে ঘটে যাওয়া জয়নগর নাবালিকা ধর্ষণ খুনের বিচারে অপরাধীর ফাঁসির সাজা হয়েছে। অথচ এখনো বিচার অধরা আর জি করের।

নিউজ এইট্টিন বাংলার একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী স্পষ্ট দাবি করেন, পরে প্রমাণিত হয়েছে এটা রাজনৈতিক। কেউ রাজনীতি করতেই পারেন সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা। প্রথমে অনেকেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। পরে বোঝা গিয়েছে বাস্তবে এটা অনেকটাই প্ল্যান্টেড গেম (planted game)।

তবে এত বড় আন্দোলনের পরেও বিচার পাননি আর জি করের নির্যাতিতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) তদন্তের কিনারা এখনো করতে পারেনি। অথচ রাজ্যের তদন্তাধীন জয়নগর মামলায় ফাঁসির সাজা হয়েছে অপরাধীর। আর জি করের (R G Kar issue) ক্ষেত্রে তাই মুখ্যমন্ত্রীর আক্ষেপ, দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝেনা, পরে বুঝি। আমি বলেছিলাম একমাস সময় দিন। কিন্তু ওনাদের তখন বিভিন্ন রকম বোঝালেন। যে জিনিস আমাদের থাকে আমরা প্রথমে বুঝতে পারি না। আমাদেরও বুঝতে একটু সময় লেগেছিল। পড়ে দেখেছি গোটাটাই প্রজেক্ট করা হয়েছিল।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...