Thursday, April 9, 2026

সারছে না রেলের ‘বাতিল’ রোগ, উইকেন্ডে ফের ভোগান্তি শিয়ালদহ শাখার যাত্রীদের!

Date:

Share post:

আজ সিগন্যালিংয়ের কাজ, তো কাল প্ল্যাটফর্ম সম্প্রসারণ, পরশু আবার ওভারহেডের মেরামতি বা প্রযুক্তির উন্নয়নের ‘অজুহাত’- নিত্যযাত্রীদের সামনে যে কোনও একটা কারণ তুলে ধরে ‘বাতিল’ রোগে আক্রান্ত ভারতীয় রেলের হাওড়া এবং শিয়ালদহ শাখা (Howrah And Sealdah Division)। প্রতি উইকেন্ডে দুই গুরুত্বপূর্ণ শাখায় ট্রেন বিভ্রাট সাধারণ মানুষের সহ্যের বাইরে চলে যাচ্ছে। অথচ কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন রেলের এসবে ভ্রুক্ষেপ নেই। বিগত কয়েক মাসে লাগাতার ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া ও শিয়ালদহ দুই ডিভিশনেই। এই শনি এবং রবিবার ফের সেই একই ছবি ফিরছে শিয়ালদহে। কালীনারায়ণপুর স্টেশনে (Kalinarayanpur Station) কিছু কাজের জন্য একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

এক নজরে দেখে নেওয়া যাক বাতিল ট্রেনের তালিকা 

৭ ডিসেম্বর (শনিবার)

• শিয়ালদহ থেকে শান্তিপুর: আপ ৩১৫৩৯/ ডাউন ৩১৫৩৮

• শিয়ালদহ থেকে কৃষ্ণনগর: আপ ৩২৮৪৩ / ডাউন ৩১৮৩৮

• শিয়ালদহ থেকে লালগোলা: আপ ০৩১৯১/ ডাউন ০৩১৯০

৮ ডিসেম্বর (রবিবার)

• রানাঘাট থেকে কৃষ্ণনগর: আপ ৩১৭২১, ৩১৭২৩ / ডাউন ৩১৭২২

• শিয়ালদহ থেকে কৃষ্ণনগর: আপ ৩১৮১১/ ডাউন ৩১৮১২, ৩১৮১৬

• রানাঘাট থেকে শান্তিপুর: আপ ৩১৭৮৫/ ডাউন ৩১৭৮৮

• রানাঘাট থেকে লালগোলা: আপ ৩১৭৬৫/ ডাউন ৩১৭৬৮

• শিয়ালদহ থেকে শান্তিপুর: আপ ৩১৫১১/ ডাউন ৩১৫১৪

শিয়ালদহ-শান্তিপুর লোকাল, লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল-সহ বেশ কিছু ট্রেনের গতিপথ এবং সূচি পরিবর্তন করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Related articles

“সুন্দরবন আলাদা জেলা হবে”: মিনাখাঁ থেকে প্রতিশ্রুতি মমতার

''সুন্দরবনকে (Sundarban) আলাদা জেলা তৈরি করা হবে, সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে'', মিনাখাঁর হাড়োয়া সার্কাস ময়দানের জনসভায়...

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...