Thursday, June 25, 2026

উপাচার্যে ‘আপত্তি’! বাংলাদেশে নোটের পরে, জাতীয় সঙ্গীতও বদলের পথে

Date:

Share post:

ভারত বিরোধিতার পথে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ (Bangladesh)। যে সোনার বাঙলা গান বাংলাদেশের পরিচিতি ছিল বিশ্বের দরবারে, এবার সেই জাতীয় সঙ্গীত (National Anthem) বদলের পথে অন্তর্বর্তী সরকার। এর আগেই দেশে নতুন যে বাংলাদেশি টাকা (currency) ছাপার নির্দেশ দেওয়া হয়েছে তাতে বাদ দেওয়ার হয়েছে বঙ্গবন্ধুর ছবি। তবে এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ প্রধান বিচারপতির পর্যবেক্ষণ। বিচার ব্যবস্থাকে সকলের জন্য সমানভাবে প্রয়োগের বার্তা দেন তিনি।

ভারত থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলার প্রতিবাদের পরে গোটা দেশে যেন আরও তীব্র রূপ নিয়েছে সংখ্যালঘু বিরোধী অভিযান। কোনও কারণ না দেখিয়েই চট্টগ্রামের (Chattagram) বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হল উপাচার্য (Vice-chancellor) অনুপম সেনকে। ২ ডিসেম্বর থেকে কোনও কারণ না দেখিয়ে তাঁর বিরুদ্ধে লাগাতার আন্দোলনের পথে যায় ছাত্ররা। অশান্তি এড়াতে শনিবার তিনি অন্তর্বর্তী সরকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

পাশাপাশি আওয়ামি লীগ বিরোধিতা করতে গিয়ে ভারত বিরোধী সব পদক্ষেপ নিতে উঠে পড়ে লেগেছে ইউনুস সরকার। ইতিমধ্যেই টাঁকশালে নতুন বাংলাদেশি নোট ছাপার যে বরাত গিয়েছে, তাতে বাদ পড়েছে মুজিবর রহমানের (Mujibur Rahman) ছবি। এবার ভারত-বিরোধিতায় জাতীয় সঙ্গীত বদলের প্রস্তুতি শুরু হয়ে গেল। শেখ হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তী সরকারের (interim government) দায়িত্ব নেওয়ার পরেই অবশ্য মহম্মদ ইউনুস (Mohammed Yunus) জাতীয় সঙ্গীত বদলের বার্তা দিয়েছিলেন। এবার সেই প্রক্রিয়া শুরু করে দিল অন্তর্বর্তী সরকার।

তবে অরাজকতার মধ্যে দেশে আইনের শাসন বজায় রাখার বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাঁর পর্যবেক্ষণ, কেউ যেন বিচার পাওয়া থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখতে হবে। অন্যদিকে যেভাবে একটি একটি করে মুজিবের স্মৃতি বাংলাদেশ (Bangladesh) থেকে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে তার বিরোধিতা করেন তিনি। রাজশাহি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন ১৯৭১-এর সংগ্রামের কারণেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। মুক্তিযোদ্ধাদের কথা কোনওভাবেই ভুলে যাওয়া উচিত নয়।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...