Saturday, April 4, 2026

১৯৬ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় মুম্বই-আমদাবাদে সাত জায়গায় তল্লাশি ইডির

Date:

Share post:

আর্থিক প্রতারণা মামলায় মুম্বই এবং আমদাবাদের সাত জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৯৬ কোটি টাকা আর্থিক প্রতারণার মামলায় শুক্রবারের এই তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে সাড়ে ১৩ কোটি টাকা। গত ৭ নভেম্বর মালেগাঁও চওয়ান্নি থানায় নাসিক সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে সন্দেহভাজন আর্থিক লেনদেনের অভিযোগ দায়ের হয়। সেই মামলাতেই এই তল্লাশি ইডির।নিশ্চয়ই ভাবছেন কী অভিযোগ? নামকোর বিরুদ্ধে অভিযোগ, তাদের ব্যাঙ্কে ১৪টি অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা জমা পড়েছে। মালেগাঁও পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে।এরপরই সিরাজ আহমেদ হারুন মেমন এবং তার সহযোগীদের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, ভুয়ো পরিচয়পত্র এবং ভুয়ো তথ্য ব্যবহার করে এই বিপুল পরিমাণ টাকা লেনদেন করার অভিযোগ উঠেছে। তদন্তে নেমে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে নাসিক শাখায় আরও পাঁচটি অ্যাকাউন্টের হদিশ পাওয়া যায়।জানা গিয়েছে, সবক’টি অ্যাকাউন্ট এক জনের নামেই। নাসিক ব্যবসায়িক সমবায় ব্যাঙ্কে এ রকম ১৪টি এবং অন্য একটি ব্যাঙ্কে আরও পাঁচটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে।ইডির দাবি, নগনি আক্রম মহম্মদ শফি এবং ওয়াসিম ভালিমহম্মদ ভেসানিয়া নামে দুই ব্যক্তির বিরুদ্ধে আমদাবাদ, মুম্বই এবং সুরাতে টাকা পাচারের অভিযোগ উঠেছে। মেহমুদ ভগদ নামে এক ব্যক্তির নির্দেশে টাকা লেনদেনের কাজ করতেন বাকি দুই অভিযুক্ত। তাদের গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

জানা গিয়েছে, এই মামলায় ইডি গত মাসে মুম্বই, সুরাট, আহমেদাবাদ এবং নাসিকের ২৫টি জায়গায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি-সহ পাঁচ কোটি টাকা বাজেয়াপ্ত করে।আরও অ্যাকাউন্টের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...