Tuesday, April 7, 2026

শুভেন্দুর শৌর্য দিবস: ‘বিভেদের বীজ পোঁতা’ কটাক্ষ কুণালের

Date:

Share post:

বাবরি মসজিদ ধ্বংসের (Babri Masjid) দিনকে শৌর্য দিবস হিসাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রদর্শনকে কটাক্ষ রাজ্য শাসক দলের। বাবরি মসজিদ ধ্বংসের মত ঘটনায় দেশে ধর্মীয় ঐক্য রক্ষার বদলে যারা শৌর্য প্রদর্শন করেন তারা আদতে বিভেদের বীজ পোঁতেন, কটাক্ষ রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) বাবরি মসজিদ ধ্বংসের দিনকে শৌর্য দিবস হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। শ্যামবাজার থেকে সিঁথি পর্যন্ত ধর্মীয় পদযাত্রার আয়োজন করেন। এই ধরনের উদ্যোগে রাজ্যে ধর্মীয় বিভেদ তৈরি হতে পারে, আশঙ্কা শাসকদলের। তৃণমূলের পক্ষ থেকে বাবরি মসজিদ ধ্বংসের দিনটিতে ধর্মীয় ঐক্য রক্ষার জন্য সংহতি দিবস পালন করা হয়। সংহতি দিবসে শুক্রবার বন্ধ রাখা হয় বিধানসভার (West Bengal assembly) অধিবেশনও।

তবে বিজেপির পদক্ষেপকে লজ্জার বিষয় বলে দাবি কুণালের। তিনি বলেন, এটা তো লজ্জার বিষয়। এটা তো সংহতি দিবস(Sanhati Divas)। কারণ বাবরি মসজিদটা খুব কুৎসিতভাবে বিজেপি এবং তার সহযোগীরা মিলে ভেঙে ফেলেছিল। একটা সভ্য দেশে একটা ইতিহাস, বা বিতর্কিত ইতিহাস, অতীতকে টেনে এনে একটা ভয়ংকর অরাজকতার দিকে ঠেলে দিয়েছিল গোটা পরিস্থিতিকে। সেই জন্য আমরা সবাই একসঙ্গে থাকার জন্য সংহতি দিবস পালন করি। যারা এই পৈচাশিক ঘটনা অতীতকে টেনে এনে বীরত্ব দেখাতে চায়, অতীতের মঞ্চকে ব্যবহার করে আজকে আবার কোনো একটা রক্তাক্ত পুনরাবৃত্তি বা বিভেদের রাজনীতিতে বীজ পুঁততে চায়। এটা তো আমরা চাইতে পারিনা। কিন্তু এটা বিজেপি চায়। কারণ ওদের কাছে রোটি কাপড়া অর মকানের রাজনীতি নেই। ওদের কাছে রাজনীতি হচ্ছে ধর্মের নামে ভেদাভেদের।

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...