Friday, April 3, 2026

দ্রুত ফিরুন: সিরিয়ার প্রবাসী ভারতীয়দের নির্দেশ বিদেশ মন্ত্রকের

Date:

Share post:

ফের যুদ্ধের দামামা মধ্য-প্রাচ্যে। ইজরায়েল-লেবানন যুদ্ধ বিরতির পরই সিরিয়ায় (Syria) সক্রিয় আতঙ্কবাদী গোষ্ঠী। এই পরিস্থিতিতে উত্তেজনা বাড়ার আশঙ্কা ভারতের বিদেশ মন্ত্রকের (MEA)। সিরিয়ার প্রবাসী ভারতীয়দের জন্য জরুরি ভিত্তিতে জারি করা হল একগুচ্ছ নির্দেশিকা। সেই সঙ্গে ভারত থেকে সিরিয়া সফরের উপর সতর্কতা জারি করা হল।

উত্তর সিরিয়ার জঙ্গি গোষ্ঠী হায়াত-তাহরির আল-সাম (Hayat Tahrir al-Sham) দীর্ঘ প্রায় চার বছর নিয়ন্ত্রণে ছিল। সিরিয়া প্রশাসনের পাশে রাশিয়া, ইরান দাঁড়ানোয় জঙ্গি গোষ্ঠী সীমাবদ্ধ ছিল উত্তর সিরিয়াতেই (Syria)। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার ব্যস্ততা ও ইজরায়েলের হাতে ইরানের পর্যুদস্ত হওয়া শক্তি যুগিয়েছে আল-সাম (HTS) গোষ্ঠীকে। দুদিন আগে হঠাৎই সক্রিয়া হয় এই জঙ্গি গোষ্ঠী। তারা এতটাই অপ্রতিরোধ্য যে আলেপ্পো (Aleppo) শহর দখল করে ফেলে। এর পর হামা শহরেও পরাস্ত করেছে দেশের সেনাকে।

এই পরিস্থিতিতে সিরিয়া সফর না করার পরামর্শ ভারতীয় দিয়েছে বিদেশ মন্ত্রক (MEA)। সিরিয়ার প্রবাসী ভারতীয়দের জন্য জরুরি হেল্পলাইন (helpline) নম্বর প্রকাশ করা হয়েছে। যে কোনও প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সেই সঙ্গে যাঁদের পক্ষে দ্রুত বিমানে ভারতে চলে আসা সম্ভব তাঁদের ফিরে আসারও নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা একান্তই ফিরতে পারছেন না তাঁদের ঘর থেকে না বেরোনোর নির্দেশ জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...