Tuesday, June 23, 2026

প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিল্লির রাস্তায় প্রকাশ্যে গুলি করে খুন ব্যবসায়ী

Date:

Share post:

প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। কিন্তু ভাবেননি এমন পরিণতি হবে।শেষ পর্যন্ত চড়াও হল একদল দুষ্কৃতী। আর তাদের গুলিতে মৃত্যু হল এক ব্যবসায়ীর। দিল্লির রাস্তায় প্রকাশ্যে তাকে গুলি করা হয়েছে।প্রত্যজ্ঞদর্শীরা জানিয়েছেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বাইকে করে দু’জন পিছন দিক থেকে এসে তাকে লক্ষ্য করে গুলি চালান। পর পর সাত থেকে আট রাউন্ড গুলি চালানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন থেকে চারটি গুলি ব্যবসায়ীর শরীরে বিধেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।উত্তর-পূর্ব দিল্লির শাহদরা এলাকার ঘটনা।নিহতের নাম সুনীল জৈন (৫২)। বাসনপত্রের ব্যবসা ছিল তার। জানা গিয়েছে, যমুনা স্পোর্টস কমপ্লেক্সের রাস্তা দিয়ে শনিবার সকালে হেঁটে যাচ্ছিলেন সুনীল। প্রতি দিন নিয়ম করে প্রাতর্ভ্রমণে বেরোতেন। আচমকা তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।কেন গুলি চালানো হল তা বলতে পারছেন না পরিবারের সদস্যেরাও।গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে বাইক নিয়ে পালায় দুষ্কৃতীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাতসকালে আচমকা গুলির শব্দে চমকে ওঠেন সকলে। ঘটনাস্থলে গিয়েছে ফরস বাজার থানার পুলিশ। তারা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।পথেই তাঁর মৃত্যু হয়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ। রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। কারও সঙ্গে প্রৌঢ়ের শত্রুতার কথা তারা বলতে পারছেন না। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...