Monday, February 23, 2026

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে! মোদিকে হুমকি ‘আইএসআইয়ের’

Date:

Share post:

দেশের প্রধানমন্ত্রীকে হুমকিতে চাঞ্চল্য। নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খুনের হুমকি মুম্বই পুলিশের (Mumbai Police) কাছে এসে পৌঁছানোর ঘটনায় দ্রুত তদন্তে নামে মুম্বই পুলিশ। সম্প্রতি বলিউডের অভিনেতা থেকে রাজনীতিকদের একাধিক খুনের হুমকি এসেছে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখার হাতে। অত্যন্ত দ্রুততায় বাণিজ্য নগরীর পুলিশ সেই সব হুমকির কিনারাও করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

মুম্বই পুলিশের কাছে শনিবার হোয়াটসঅ্যাপ (Whatsapp) নম্বরে একটি হুমকি বার্তা এসে পৌছায়। যেখানে উল্লেখ করা হয় আইএসআই (ISI) নরেন্দ্র মোদির উপর প্রাণঘাতি বোমা হামলা করতে চলেছে। তদন্তে উঠে এসেছে হোয়াটসঅ্যাপটি এসেছিল রাজস্থানের (Rajasthan) আজমের লোকেশন (location) থেকে। পরে প্রাপককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন অথবা নেশার ঘোরে এই কাজ করেছে। তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ।

spot_img

Related articles

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...

বাগানের মসৃণ জয়, লোবেরা বদলে দিয়েছেন দিমিকে?

  আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান(MOHUNBAGAN)। বাগানের হয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি। এক...

প্রয়াত ফেলানি বসাক: এক অধ্যায়ের অবসান

যে আন্দোলন ঘুরিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের চাকা, তার মূল সঙ্গী ফেলানি...

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...