Friday, April 3, 2026

উত্তরে বৃষ্টি, রবি ও সোমে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে!

Date:

Share post:

শীতের ইনিংসে পশ্চিমী ঝঞ্ঝা বাধা দেওয়ায় ডিসেম্বরেও জাঁকিয়ে ঠান্ডা পড়লো না। তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। উত্তরে তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আগামী রবিবার থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে।

হাওয়া অফিস বলছে, আজ থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। এ ছাড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আট জেলায়।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তার প্রভাব পড়তে পারে সিকিম সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা সান্দাকফু, টুমলিং-এর মতো এলাকায়। শনিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। দিন রাতের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। শনিবার সকালে শহরের (Kolkata Temperature) সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...