Wednesday, June 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অ্যাডিলেডে শুরুটা ভালো হল না ভারতের। পারথে টিম ইন্ডিয়ার দাপুটে ব্যাট থাকলেও, এদিন বর্ডার-গাভাস্কর ট্রফির দিন-রাতের টেস্টে প্রথম ইনিংসে ব্যর্থ যশস্বী জসওয়াল-বিরাট কোহলি-কে এল রাহুলরা। রান পেলেন না ব্যাটিং অর্ডারের ছ’নম্বরে নেমে ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিংবা চোট সারিয়ে ফেরা শুভমন গিল।

২) অ্যাডিলেডে প্রথম ইনিংসে এদিন টিম করে ১৮০ রান। অজিদের হয়ে দাপট মিচেল স্টার্কের। একাই নেন ৬ উইকেট। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান সংখ্যা প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ৮৬। ভারত এগিয়ে ৯৪ রানে ।

৩) অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটল জট। সূত্রের খবর, হাইব্রিড মডেল মেনে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি পাকিস্তান। অপরদিকে হাইব্রিড মডেল নিয়ে পাকিস্তানের প্রস্তাব মেনে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, শুধু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ২০২৭ সাল পর্যন্ত আইসিসি-র সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলেই খেলা হবে ।

৪) আইএসএল-এ ফের হার মহামেডান স্পোর্টিং ক্লাবের। এদিন অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসির কাছে ২-০ গোলে হারল আন্দ্রে চেরনিশভের দল। প্রথমার্ধে গোল হজম না করলেও, দ্বিতীয়ার্ধে দুটি গোল খায় সাদা-কালো ব্রিগেড। এই হারের ফলে টানা তিন ম্যাচে হার মহামেডানের। পাঞ্জাবের হয়ে গোল দুটি করেন লুকা মাইচেন ও ফিলিপ।

৫) অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত। এদিন সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে ব্যাট হাতে দাপট বৈভব সূর্যবংশীর । ৬৭ রান করলেন তিনি। ৮ ডিসেম্বর ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ।

আরও পড়ুন-  ফের হার মহামেডানের, পাঞ্জাবের কাছে হারল ২-০ গোলে

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...