Tuesday, April 7, 2026

বড়ঞায় পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, আটক প্রতিবেশী যুবক

Date:

Share post:

সন্দেশখালিতে আদিবাসী তরুণীর দেহ উদ্ধারের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মুর্শিদাবাদের বড়ঞায় পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের (Murshidabad Rape) অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় বাড়ির বাইরে খেলা করার সময় ওই শিশুকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। জঙ্গল থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করার পাশাপাশি প্রতিবেশী যুবককে গণধোলাই দেন স্থানীয়রা। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শিশু কন্যার পরিবার সূত্রে জানা গেছে, সে যখন বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে খেলছিল তখন স্থানীয় এক যুবক তাকে তুলে নিয়ে যায়। ছাদ থেকে এ ঘটনা দেখেন নির্যাতিতার বাবার বন্ধু। দ্রুত তিনি সকলকে খবর দিলে শিশুটির পরিবার এবং অন্যান্যরা পার্শ্ববর্তী জঙ্গলে ছুটে যান। সেখান থেকেই তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণপিটুনির পর অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।


Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...