Thursday, June 25, 2026

ডেঙ্গি নিয়ে বাড়তি সতর্ক রাজ্য সরকার

Date:

Share post:

শীতের মরশুমেও ডেঙ্গি, চিকনগুনিয়ার মত মশা বাহিত রোগের প্রকোপ উদ্বেগ বাড়াচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে আক্রান্তর সংখ্যা ৩০ হাজার ছুঁতে চলেছে বলে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে জানা গিয়েছে। ওই রিপোর্টে জানানো হয়েছে, চলতি মাসের ২ তারিখ পর্যন্ত রাজ্যে ২৯ হাজার ৫২২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। পরের ৫ দিনে এই সংখ্যা আরও বেড়েছে। গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৬ জন। সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গি পজিটিভ হয়েছেন ২৩ হাজার ৮৪ জন। বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরি থেকে পরীক্ষার পর ৬ হাজার ৪৩৮ জনের ডেঙ্গি ধরা পড়েছে।

ডেঙ্গির পাশাপাশি রাজ্যের ৮টি জেলায় ম্যালেরিয়ার প্রকোও দেখা দিয়েছে । আলিপুরদয়ার, মালদহ, দিনাজপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিষ্ণপুর স্বাস্থ্য জেলা মিলিয়ে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। এছাড়া হাওড়া, ব্যারাকপুর, সোদপুর, দমদম, কসবা, যাদবপুর, টালিগঞ্জ এবং আরও কিছু এলাকায় চিকুনগুনিয়া আক্রান্ত রোগী মিলছে।

মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধিতে রাজ্য সরকার উদ্বিগ্ন । মশা নিধন অভিযানের পাশাপাশি স্বাস্থ্য দফতরের তরফে সচেতনতা প্রচারেও জোর দেওয়া হয়েছে । বাড়ির আশেপাশে কোথাও জমা জল যেন না থাকে, হাত পা ঢাকা দেওয়া জামা পরার কথা বলা হচ্ছে। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...