Saturday, April 4, 2026

নামাজ পড়তে গিয়ে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্য! উত্তেজনা এলাকায়

Date:

Share post:

রবিবার রাতে নামাজ পড়তে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। তাঁকে এলোপাথাড়িভাবে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনার জেরে উত্তপ্ত চুনফুলি মোড় এলাকা। মৃত ওই পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার কুলপির দৌলতপুরের বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন গাজীপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য। রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা-আটটা নাগাদ নামাজ পড়তে মসজিদে আসছিলেন। সেই সময় দুষ্কৃতকারীরা তার উপর চড়াও হয়ে হারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে। পরে এলাকায় বোমাবাজি করে চম্পট দেয় দুষ্কৃতীরা।

ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুলপি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকা থেকে বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রতিবাদে কুলপি থানার সামনে অবস্থান বিক্ষোভে সংখ্যালঘু সেলের সভাপতি ও তার অনুগামীরা।

আরও পড়ুন- তমলুক এ আর ডি বি ব্যাঙ্কের সমবায়ে বিপুল জয় তৃণমূলের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...