Saturday, May 23, 2026

চেন্নাইয়ান এফসিকে হারিয়ে কী বললেন লাল-হলুদ কোচ ?

Date:

Share post:

গতকাল আইএসএল-এর অ্যাওয়ে ম্যাচে দুরন্ত জয় পায় ইস্টবেঙ্গল এফসি। চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ৫৪ মিনিটের মাথায় পিভি বিষ্ণু এবং ৮৪ মিনিটের মাথায় জিকসন সিংয়ের গোলে এবারের আইএসএলের দ্বিতীয় জয় পায় লাল-হলুদ বাহিনী। এই জয়ে এই নিয়ে টানা তিনটি ম্যাচে ক্লিন শিট বজায় রাখল ইস্টবেঙ্গল। আর এই জয়ে খুশি লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। ফাঁস করলেন জয়ের রহস্য।

ম্যাচের পর অস্কার বলেন, “ আমরা পুরো ম্যাচেই ভাল খেলেছি। ম্যাচের মধ্যে একেকটা মুহূর্ত একেকরকম ছিল। চেন্নাইয়ান এফসি ঘরের মাঠে খেলেছে। এই পরিস্থিতিতে এই ম্যাচ থেকে পয়েন্ট তোলা খুবই দরকার ছিল ওদের। তবে আমরা শুরুর দিকে বল ধরে খেলার বেশি নজর দিই। সঙ্ঘবদ্ধ থাকার চেষ্টা করি। আমরা জানতাম ওদের রক্ষণ কী রকম। ৯০ মিনিট ধরে ওদের সঙ্গে এই লড়াই করে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। সে জন্যই অন্য কৌশল অবলম্বন করতে হয় আমাদের। আমাদের মনে হয়েছিল, আগে গোল করলে জেতার সম্ভাবনা বেশি। তাই সেই পরিকল্পনা নিয়েই এই ম্যাচ খেলতে নেমেছিলাম আমরা।“

অস্কারের মতে, আরও বেশি ব্যবধানে জিততে পারত লাল-হলুদ। এই নিয়ে তিনি বলেন, “আমার মনে হয় ২-০-র ব্যবধানটা কমই হয়েছে। দ্বিতীয়ার্ধে আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছি। শুধু তা-ই নয়। ওদের দখল থেকে বল ছিনিয়ে নেওয়া, দ্রুত আক্রমণে ওঠা, উপযুক্ত জায়গা তৈরি করা এবং সুযোগ তৈরি করার দিক থেকে আমরা ওদের চেয়ে এগিয়েই ছিলাম। সেই জন্যই ম্যাচটা জিততে পেরেছি।”

ক্রেসপোর চোট নিয়েও মুখ খোলেন লাল-হলুদ কোচ। অস্কার বলেন, “সলের হ্যামস্ট্রিং-এ সমস্যা। সোমবার পরীক্ষার পর জানা যাবে, ওকে কতদিন পাওয়া যাবে না। মনে হয় অন্তত সপ্তাহ দুয়েক ওকে মাঠের বাইরে থাকতে হবে।“


Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...