Saturday, June 6, 2026

মঙ্গলবার তিনদিনের সফরে সৈকত শহরে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath Temple in Digha) কাজ পরিদর্শনে আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর ) সৈকত শহরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনদিনের এই সফরে আগামিকাল বাইরে থেকে মন্দির চত্বর ঘুরে দেখলেও বুধবার জগন্নাথ মন্দির সম্পূর্ণ ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী (CM)বলে নবান্ন সূত্রে খবর মিলেছে। নির্মাণকাজ কতটা এগিয়েছে তার সম্পূর্ণ খতিয়ান দেখা হবে বলেও জানা যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে কলকাতায় ফিরে আসবেন মমতা।

গত সোমবার বিধানসভায় রামনগরের বিধায়ক অখিল গিরিকে (Akhil Giri) দেখামাত্রই জগন্নাথ মন্দিরের কাজ নিয়ে প্রশ্ন করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। বিধায়ক আপডেট দিলেও মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজে গিয়ে সবটা পর্যবেক্ষণ করে দেখবেন। ২০১৯ সালে দিঘায় গিয়ে মমতা জানিয়েছিলেন, ওল্ড দিঘার (old digha) জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে। এই কাজ হিডকোকে দিয়ে করানো হবে। সেই মতো শুরু হয় কাজ। প্রায় ২২ একর জায়গা জুড়ে প্রায় ১৫০ কোটি টাকা ব‌্যয়ে এই মন্দির তৈরি করছে রাজ‌্য সরকার। মুখ্যমন্ত্রী আসার আগে গত বৃহস্পতিবার গভীর রাতে জগন্নাথধামের মূল মন্দিরে চূড়া বসানো হয়েছে। শুক্রবার বাকি মন্দিরগুলিতেও চূড়া বসানোর কাজ শেষ হয়েছে। শনিবার মন্দির চত্বরে পাথর কেটে বসানো হচ্ছিল। মূল মন্দিরের উপরেও লোহার খাঁচা বেঁধে কাজ চলছে। কতটা অগ্রগতি হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।


Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...