Friday, June 26, 2026

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান হারাল অস্ট্রেলিয়া, চাপ বাড়ল ভারতের

Date:

Share post:

জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর লড়াই। গতকালই অ্যাডিলেডে বর্ডার-গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ শীর্ষে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে এদিন ফের বদলে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এর তালিকা। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিততেই শীর্ষচ্যুত হল প্যাট কামিন্সরা। দ্বিতীয় স্থানে নেমে এল তারা। তৃতীয় স্থানে থাকল টিম ইন্ডিয়া।

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ জিততেই শীর্ষে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। ১০টি টেস্ট খেলে তাদের জয় ছ’টি ম্যাচে। একটি ড্র। সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৭৬। শতাংশের হিসাবে ৬৩.৩৩। এই হিসাবের নিরিখে সেরা দুই দল ফাইনাল খেলার সুযোগ পায়। এদিকে দ্বিতীয় স্থানে নেমে যেতে হল অস্ট্রেলিয়াকে। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া ১৪টি টেস্ট খেলে ন’টিতে জয় পেয়েছে, একটি ড্র করেছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৬৮ পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ ১০২। শতাংশের হিসাবে ৬০.৭১। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ১৬টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং হার দু’টি। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১০। শতাংশের হিসাবে ৫৭.২৯।

টানা দু’টি টেস্ট হারলেও পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তারা ১১টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৬০। শতাংশের হিসাবে ৪৫.৪৫। তারপর পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন- গম্ভীরকে নিয়ে সমালোচনা উঠতেই মুখ খুললেন আফ্রিদি, পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার কোচের


Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...