Friday, June 26, 2026

উপাচার্য নিয়োগ: পুরো তালিকা তৈরিতে আরও তিন সপ্তাহ সময় চাইলেন রাজ্যপালে আইনজীবী

Date:

Share post:

রাজ্যের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে অহেতুক সময় নষ্ট করছেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস (Governor C V Ananda Bose), সোমবার সুপ্রিম কোর্টে অভিযোগ জানালেন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek Manu Sangvi)৷ সুপ্রিম কোর্টের নির্দেশে দু সপ্তাহের মধ্যে আচার্যর ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কথা ছিল৷ কিন্তু তিনি মাত্র ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (vice-chancellor) নিয়োগ করেছেন৷ শীর্ষ আদালতের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি (high level committee) সব দিক খতিয়ে দেখে সম্ভাব্য উপাচার্যদের নামের তালিকা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে৷ মুখ্যমন্ত্রী সেই তালিকা থেকে উপাচার্যদের নাম বাছাই করে পাঠিয়েছেন রাজ্যপাল তথা আচার্যর কাছে৷ তারপরেও কেন এই ভাবে সময় নষ্ট করছেন রাজ্যপাল তথা আচার্য, প্রশ্ন তোলেন রাজ্য সরকারের হয়ে সওয়াল করা প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি৷ এই প্রসঙ্গেই তাঁর দাবি, উপাচার্য নিয়োগের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক আচার্যকে৷ তাঁর সওয়াল শুনে স্মিত হেসে বিচারপতি সূর্যকান্তর কটাক্ষ- কারও কারও কাজ করার ধরণ এমন হয়ে থাকে৷ সোমবারের সুপ্রিম কোর্টের এই শুনানির পরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) দাবি করেন রাজ্যপাল অহেতুক উপাচার্য নিয়োগে দেরি করছেন।

সুপ্রিম শুনানিতে রাজ্যপাল (Governor) তথা আচার্যর আইনজীবী অ্যাটর্নি জেনারেল (AG) আর বেঙ্কটরামানি জানান, ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে৷ দু এক দিনের মধ্যে আরও ৫টি বিশ্ববিদ্যালয়ের আচার্যর নাম চূড়ান্ত করে জানানো হবে রাজ্য সরকারকে৷ এই প্রসঙ্গেই শীর্ষ আদালতের থেকে তিন সপ্তাহ অতিরিক্ত সময় প্রার্থনা করেন অ্যাটর্নি জেনারেল (AG)৷ তাঁর অনুরোধ, এই সময় পেলে বাকি বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্য নিয়োগের কাজ সম্পন্ন করে ফেলবেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ শীর্ষ আদালত এই আর্জিতে সম্মতি প্রদান করেছে৷ বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চের তরফে জানানো হয়েছে আগামী ৮ জানুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি৷

এদিনের শুনানিতে বিচারপতি সূর্যকান্তর এজলাসে সওয়াল করতে গিয়ে জনৈক আইনজীবী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন৷ তাঁর সওয়ালকে খারিজ করে বিচারপতি সূর্যকান্ত কটাক্ষ করে বলেন, কোনও ব্যক্তির পরিবর্তে ভগবানকেও যদি দায়িত্ব দেওয়া হয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, তাহলেও আপনারা আপত্তি জানাবেন৷ এদিন ফের উপাচার্য নিয়োগ তিন সপ্তাহ পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।  রাজ্যের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে অহেতুক সময় নষ্ট করছেন রাজ্যপাল তথা আচার্য। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এই বিষয়ে অহেতুক বিলম্ব করছেন রাজ্যপাল। যা একেবারেই অর্থহীন। এরফলে শিক্ষাব্যবস্থায় ক্ষতি হচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...