Friday, June 26, 2026

সাগর দত্ত মেডিক্যালের ১১ ইন্টার্নকে কলেজে প্রবেশের অনুমতি হাইকোর্টের

Date:

Share post:

হাসপাতালে হুমকি দেওয়ার অভিযোগে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (College of Medicine & Sagore Dutta Hospital) সাসপেন্ড হওয়া ১১ জন চিকিৎসককে কলেজে প্রবেশের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন শুনানি চলাকালীন বিচারপতি জয় সেনগুপ্তের (Joy Sengupta) বেঞ্চ জানিয়েছে, শর্তসাপেক্ষে অভিযুক্ত ইন্টার্নদের হাসপাতালে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ওই এগারোজনকে মুচলেকা দিয়ে জানাতে হবে যে, তাঁরা ভবিষ্যতে কলেজে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এরপরই তাঁরা ক্লাস করার অনুমতি পাবেন। শুধু তাই নয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নজরদারিতে ওই ১১ জনের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার তদন্ত হবে বলেই জানিয়েছে আদালত।

গত ৫ সেপ্টেম্বর সাগর দত্ত মেডিক্যাল কলেজে কাউন্সিলের বৈঠক চলাকালীন হামলা চালানোর অভিযোগ ওঠে। মনোজিৎ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র চিকিৎসক কামারহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে এফআইআর-ও রুজু করে পুলিশ। এরপরই কলেজ কর্তৃপক্ষ ১১ জন অভিযুক্তকে সাসপেন্ড করে। তাঁদের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগও উঠেছিল। এবার সেই সাসপেনশনে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।


Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...