Friday, June 26, 2026

গম্ভীরকে নিয়ে সমালোচনা উঠতেই মুখ খুললেন আফ্রিদি, পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার কোচের

Date:

Share post:

গতকাল অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারে ভারত। পারথে অজিদের বুরুদ্ধে দাপট দেখালেও, অ্যাডিলেডে ব্যাটিং থেকে বোলিং সব বিভাগেই ফেল টিম ইন্ডিয়া। আর এরপরই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে নিয়ে উঠছে সমালোচনা। দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ৩-০ টেস্ট সিরিজে হারের পর আবার অ্যাডিলেড। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ায় সিরিজ হারলে চাকরি যেতে পারে গম্ভীরের। এমন অবস্থায় ভারতীয় দলের কোচের পাশে দাঁড়ালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। বললেন সময় দিতে গম্ভীরকে।

এই নিয়ে আফ্রিদি বলেন, “ গম্ভীর কেকেআরকে আইপিএল জিতিয়েছিল বলেই ওকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারমানে ওর মধ্যে সেই ক্ষমতা আছে। আইপিএলের একটা দল আর জাতীয় দলে কোচিং করা এক নয়। ও সবে এসেছে। নতুন দায়িত্ব পাওয়ার পর যে কোনও কোচের একটু সময় লাগে। সেটা ওকে দেওয়া উচিত।“ এরপর তিনি আরও বলেন, “ ওর কাঁধে শুধু জাতীয় দলের দায়িত্ব নেই। ওকে নীচের দিকেও দেখতে হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে কী ধরনের ক্রিকেটার উঠে আসছে, তাদের কখন সুযোগ দিতে হবে, সে সব মাথায় রাখতে হচ্ছে। তারজন্য সময় দরকার। ওকে ৮-৯ মাস বা একবছর দিন। সব দেশেই এটা হয়।“

চলতি বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পরই ভারতের কোচের পদ ছেড়েছেন রাহুল দ্রাবিড়। তারপর দায়িত্ব নিয়েছেন গম্ভীর। এখনও বেশি দিন হয়নি তাঁর। তবে এখনও কোচ হিসাবে সেরকম সাফক্য পাননি গম্ভীর।

আরও পড়ুন- শীতের দুপুরে বৃষ্টি ভিজল শহর! উধাও ডিসেম্বরের আমেজ


Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...