Saturday, April 4, 2026

রাজ্যসভায় ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা! একজোট I.N.D.I.A. জোট সাংসদরা

Date:

Share post:

বিরোধীদের আনা প্রস্তাবে আলোচনায় সব সময় বাধা লোকসভা ও রাজ্যসভায়। অথচ একই ধরনের আলোচনা বিজেপি সাংসদরা করতে চাইলে তার অনুমতি দিচ্ছেন রাজ্যসভার (Rajyasabha) চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। প্রতিবাদে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার পথে ইন্ডিয়া জোট (I.N.D.I.A. Alliance)। বেশ কিছু ইস্যুতে কংগ্রেসকে সমর্থন না জানালেও এবার একজোট বিরোধী শিবিরের সব দল।

শীতকালীন অধিবেশনের শুরু থেকে প্রায় প্রতিদিন যেভাবে সংসদের দুই কক্ষে মুলতুবি (adjourned) ঘোষণা হয়েছে তাতে বিঘ্নিত হয়েছে উন্নয়নের কাজ। বিজেপি এক্ষেত্রে বিরোধীদের হট্টগোলকে দোষ দিলেও আদতে বিরোধীরা যে বিষয় নিয়েই আলোচনা চেয়েছেন, তাতেই মুলতুবি জানিয়েছেন লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান। অথচ বিজেপির ক্ষেত্রে অন্য নিয়ম দেখালেন সোমবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)।

সোমবারের অধিবেশনে বিজেপির বেশ কিছু সাংসদ সরস (SOROS)-এর সঙ্গে প্রাক্তন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সংযুক্ত থাকার অভিযোগ তোলেন। সেই সময় কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ প্রতিবাদ করেন। তাঁদের প্রশ্ন যখন চেয়ারম্যান বিরোধী সাংসদদের তোলা একাধিক ইস্যু নিয়ে আলোচনায় অনুমতি দেন না, তখন তিনি কীভাবে এই ধরনের বিষয়ের উপর আলোচনায় অনুমতি দেন।

বিরোধীদের বিক্ষোভের জেরে সোমবার তিনবার মুলতুবি (Adjourned) হয় রাজ্যসভা (Rajyasabha)। বিরোধী দলনেতা সহ বিরোধী সাংসদদের বৈঠকেও ডাকেন ধনকড়। তবে এরপর বিরোধী সাংসদরা বৈঠকে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে আনাস্থা আনার প্রস্তাব নিয়ে একজোট হয়ে চিন্তাভাবনা শুরু করেন।

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...