Tuesday, February 24, 2026

KIFF: ‘জগন’-এর জগতে মুগ্ধ চলচ্চিত্রপ্রেমীরা, সোমে ফিল্মোৎসবের আকর্ষণ ‘ভানু’

Date:

Share post:

সপ্তাহের প্রথম দিনে কর্মব্যস্ততার মাঝে ভিড় জমছে সিনে প্রাঙ্গণে। রবিবাসরীয় দুপুরে দেখানো কানজয়ী ‘দ্য শেমলেস’ (The Shameless) এদিন ফের প্রদর্শিত হচ্ছে। তবে তার জন্য যেতে হবে নজরুল তীর্থে (Nazrul Tirtha)। নবীনা সিনেমা হলে আজকের আকর্ষণ ‘দ্য গার্ল উইথ দ্য নিডল’। এদিন দুপুরে রবীন্দ্র সদনের (Rabindra Sadan) বাইরে লম্বা লাইন। ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ভানু’ (‘Bhanu’ screening in 30th Kolkata International Film Festival) দেখার উৎসাহ সিনেপ্রেমীদের মধ্যে।

৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া কিফ প্রায় শেষের পথে। হাতে আর মাত্র দুদিন তাই পছন্দের সিনেমা মিস করতে ছাইছেন না কেউই। পাশাপাশি গগনেন্দ্র প্রদর্শশালার অন্যতম আকর্ষণ তিরিশ বছরের ফিল্মোৎসবের যাত্রা। রবিবার রবীন্দ্র সদনে ‘জগন’ দেখে মুগ্ধ দর্শক এদিন ফের এই ছবি দেখার সুযোগ পাচ্ছেন তবে সেটা রবীন্দ্র ওকাকুরা ভবনে। গ্রামে মায়ের আশ্রয়ে পালিত এক পাগলের দিনযাপনই এ ছবির উপজীব্য। এখানে ছবির নাম ভূমিকাতেই সুব্রত। গল্পটা মূলত তাঁকেই কেন্দ্র করে। সঞ্জীব দে পরিচালিত ছবিতে নানা প্রান্তিক মানুষের কথা থাকে। সেই কারণেই ‘জগন’ ছবিতে সঞ্জীব-সুব্রত জুটির কাজ আরও একবার দেখার আলাদা আকর্ষণ ছিলই। বিফল হয়নি সেই প্রত্যাশা, মনে করছেন চলচ্চিত্রপ্রেমীরা। এদিন বিকেল ৫টায় নন্দন ৩-এ দেখানো হবে শোভন তরফদার পরিচালিত শর্টফিল্ম ‘ব্লাইন্ড স্পট’।


spot_img

Related articles

কলকাতায় শুটআউট, রাতের শহরে যুবককে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি!

কলকাতার বেনিয়াপুকুরের তিলজলায় (Tiljola , Beniapukur) শুটআউট। সোমবার সন্ধ্যায় মহম্মদ নিয়াজ (MD Niyaz) নামে এক যুবককে লক্ষ্য করে...

মা ফ্লাইওভারে সেনা ট্রাকের দুর্ঘটনা! আহত ২ জওয়ান

মা উড়ালপুলে দুর্ঘটনা, বৃষ্টি ভেজা মঙ্গলের সকালে সেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে ঢুকতেই বিপত্তি। আহত হয়েছেন দু’জন...

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় পাইলট-সহ ৭ যাত্রীর মৃত্যু

আশঙ্কাই সত্যি হল, রাঁচি থেকে দিল্লিগামী এয়ার অ্যাম্বুল্যান্স (Ranchi to Delhi air ambulance accident) দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে...

আরাবল্লী পর্বতে সাতপাক ঘুরবেন বিজয়- রশ্মিকা! ‘বিরোশ’ বিয়ে ঘিরে সবার নজর উদয়পুরে

'দ্য ওয়েডিং অব বিরোশ' (Vijay-Rashmika Wedding) অফিসিয়াল ভাবে ঘোষণা হওয়ার পর থেকে দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা (Rashmika...