Saturday, April 4, 2026

রাজ্যসভার জন্য মনোনয়ন জমা ঋতব্রতর

Date:

Share post:

সোমবার রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। এদিন বেলা আড়াইটা নাগাদ রাজ্য বিধানসভায় (Assembly)মনোনয়ন পেশ করেন তিনি। সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যসচেতক নির্মল ঘোষের ঘরে শেষ মুহূর্তের সমস্ত খুঁটিনাটি ও পেপার ওয়ার্ক সারতেও দেখা যায় ঋতব্রতকে। নমিনেশন জমা দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তাঁর ঘরে গিয়ে দেখা করে প্রণামও করেন।

ঋতব্রত এই মুহূর্তে দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি। উত্তরের চা-বলয় থেকে দক্ষিণের বিভিন্ন অঞ্চলে ছুটে বেড়িয়ে শ্রমিক সংগঠনের কাজ দেখভাল করেন তিনি। পরিশ্রমী ও মেধাবী বলে দলে সুনাম রয়েছে তাঁর। এর আগেও রাজ্যসভায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বক্তব্য রাখার আগে যে কোনও বিষয়ে পড়াশোনা করা এবং চর্চা করা এগুলি মজ্জাগত। সব মিলিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পছন্দ করেন তাঁকে। যে কারণে রাজ্যসভায় তাঁর মতো সুবক্তাকে পাঠাতে নিশ্চিন্ত বোধ করেন নেত্রী ও দল।


Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...