Sunday, April 26, 2026

আরজি কর তদন্তে সিবিআইয়ের নজরে ৯০০ ঘণ্টার ফুটেজ!

Date:

Share post:

কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College & Hospital) ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং অভিজিৎ মণ্ডলকে (Abhijit Mondal)চার দিনের জেল হেফাজতের আবেদন করল সিবিআই (CBI)। অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে আপাতত ১৩ ডিসেম্বর পর্যন্ত হেফাজতেই কাটাতে হবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির নজরে হাসপাতালের ৯০০ ঘণ্টার ফুটেজ। সূত্রের খবর ৮ দিনের আট ক‍্যামেরার ফুটেজ ফরেন্সিক পরীক্ষার পর খতিয়ে দেখছে তদন্তকারীরা।

সোমবার এই মামলার শুনানিতে বলা হয় অভিজিৎ ও সন্দীপের গ্রেফতারির পর প্রায় ৮৬ দিন কেটে গেছে। আদালতে সিবিআইকে এখনও তথ্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ তা প্রমাণ করতে পারছে না। এই দাবিতে জামিনের আবেদন করেছেন অভিজিৎ ও সন্দীপের আইনজীবীরা। কিন্তু তদন্তকারী গোয়েন্দারা জানিয়েছেন যে ঘটনার দিনের সেমিনার রুম থেকে শুরু করে হাসপাতালের ওই ওয়ার্ড-সহ মূল প্রবেশদ্বার এমনকি এমারজেন্সি এলাকার ফুটেজও তাঁরা খতিয়ে দেখতে চান। কারণ তথ‍্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ এনেছে সিবিআই তারই সন্ধানে ডিজিটাল এভিডেন্স হিসেবে এই ফুটেজকে হাতিয়ার করার চিন্তা ভাবনা চলছে কেন্দ্রীয় এজেন্সির। সিবিআইয়ের দাবি, এই ফুটেজ খতিয়ে দেখার কাজ সময়সাপেক্ষ। সেই কারণে আরও ৪ দিন সময় চেয়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রায় আড়াইমাসের বেশি সময় পরেও যেভাবে কেন্দ্রীয় এজেন্সি নাকানি চোবানি খাচ্ছে তাতে ফের প্রশ্নের মুখে CBI-এর দক্ষতা।

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...