Saturday, April 4, 2026

বিকট শব্দে উড়ল ছাদ, বিস্ফোরণে ছিন্নভিন্ন তিনজনের মৃত্যু মুর্শিদাবাদে

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণ (Blast)। উড়ে গেল বাড়ির ছাদ। সেই ছাদ ফুঁড়ে তিনজনের ছিন্নভিন্ন দেহ উড়ে এসে পড়ল রাস্তার উপর। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের (Murshidabad) গ্রামে ঘটে গেল ভয়াবহ-কাণ্ড। মুর্শিদাবাদের সাগরপাড়ার মনিরামপুরে সোমবার ভোর রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ছাদ উড়ে যায় এবং গোটা বাড়িটিই ভেঙে পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা বাঁধার কাজ চলছিল, সেজন্যই বিস্ফোরণ। কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হল মামুন মোল্লা, সাকিরুল সরকার ও মুস্তাকিন শেখ। প্রথম দুজনের বাড়ি খয়রাতলায়, মুস্তাকিনের বাড়ি মাহাতাব কলোনিতে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

ঘটনাটি ঘটে মামুন মোল্লার বাড়িতে। বোমা বাধার কাজ চলাকালীন বিস্ফোরণ ঘটে মুর্শিদাবাদের জলঙ্গির বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে। এর পিছনে কী উদ্দেশ্য ছিল খতিয়ে দেখছে পুলিশ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

 

Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...