Thursday, June 25, 2026

সাক্ষাৎ ভগবান! SSKM-এ চাঁদা তুলে হাঁটু আংশিক বদল চিকিৎসকদের

Date:

Share post:

এ গল্প শুনে মনেই হবে ডাক্তারই ভগবান। কৃত্রিম অঙ্গ কিনে অস্ত্রপচারে জন্য চাঁদা তুললেন চিকিৎসকরা। ধন্যবাদ জানিয়েছেন মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা বছর পঞ্চাশের মিনা বিবি (নাম পরিবর্তন)।

হাঁটুতে ভয়ানক যন্ত্রণা। এই সমস্যা নিয়ে মিনা এস এস কে এম হাসপাতালের (SSKM) অস্থি শল্য বিভাগের আউটডোরে দেখাতে আসেন। চিকিৎসকরা সবরকম পরীক্ষানিরীক্ষা করেন। জানান ডান হাঁটু আংশিক বদলাতে হবে। তবে পিজি-সহ যে কোনও সরকারি হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপনের জন্য দরকারি যন্ত্র মিলতেও সরকারি নিয়ম মেনে চলতে হয়। সেই কারনে আংশিক কৃত্রিম হাঁটুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি লেখা হলেও সময়ের মধ্যে তা এল না।

হাল ছাড়লেন না অস্থি শল্য বিভাগের চিকিৎসক অধ্যাপকরা। বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃমুকুল ভট্টাচার্য, ডাঃ দিব্যেন্দু বিশ্বাস ,ডাঃ সুপ্রিয় সরকার, ডাঃ অরিন্দম চট্টোপাধ্যায়, ডাঃ দেবজ্যোতি সরকার এগিয়ে আসেন। প্রায় ৭০ হাজার টাকা চাঁদা তুলে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে চিকিৎসাধীন মিনা (নাম পরিবর্তন) ডান পায়ের অর্ধেক হাঁটু প্রতিস্থাপন করা হল। আর্থিক অনুদান কেনা হয় টাইটেনিয়ামের কৃত্রিম হাঁটু। গত ২ ডিসেম্বর অস্ত্রোপচার করে অর্ধেক বাদ দিয়ে নতুন হাঁটু বসানো হল। এখন রোগিণী ভালো আছেন।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...