Tuesday, June 23, 2026

আরও বায়ো ডাইভার্সিটি পার্ক তৈরির সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

জীব বৈচিত্র্য রক্ষায় রাজ্য সরকার বায়ো ডাইভার্সিটি পার্ক তৈরির উপর জোর দিচ্ছে। মঙ্গলবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে তৃণমূল কংগ্রেসের সুকান্ত পালের প্রশ্নের জবাবে পরিবেশ মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য জানান,  ইতিমধ্যে রাজ্যে ৩৯ টি বায়োডাইভার্সিটি পার্ক তৈরি করা হয়েছে। আরও পার্ক তৈরীর পরিকল্পনা নেওয়া হয়েছে।।২০২৪-২৫ অর্থবর্ষে আরামবাগ, খানাকুল ও কামারপুকুরে বায়োডাইভার্সিটি পার্ক তৈরী বিবেচনায় রয়েছে।এই বায়োডাইভার্সিটি পার্কের মাধ্যমে কর্মসংস্থান, সবুজায়ন,দূষনরোধ ছাড়াও মানুষের বিনোদনের ব্যাবস্হা করা হচ্ছে।

পরিবেশ দূষন রোধ করতেও এই পার্কগুলির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে মন্ত্রী জানান। বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে স্কুলে স্কুলে শিবিরের আয়োজন করা হয়েছে। ৫০ টির ও বেশি স্কুলে সচেতনতা ক্যাম্পে তিনি নিজে গিয়েছেন।তবে এক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা অব্যাহত বলে মন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, বন ও পরিবেশ  যেহেতু যৌথ তালিকায় নেই। পুরোটাই কেন্দ্রের নজরদারিতে এবং  অর্থসাহায্যে চলে।এটা কেন্দ্রের বিষয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...