Friday, June 26, 2026

সুপ্রিম কোর্টে আর জি কর শুনানি: আগামী সপ্তাহে CBI সাক্ষ্যগ্রহণ শেষের সম্ভাবনা

Date:

Share post:

রাজ্যের তদন্তের পথেই আর জি করের ঘটনায় অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে রেখে চার্জশিট (chargesheet) পেশ করেছিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী সপ্তাহের মধ্যে সেই মামলায় সাক্ষ্যগ্রহণও শেষ হয়ে যাবে বলে সুপ্রিম কোর্টে (Supreme Court) দাবি করলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। মঙ্গলবার প্রথমবার এই মামলা শুনলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। খুন-ধর্ষণের মামলার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তার জন্য তৈরি ন্যাশানাল টাস্ক ফোর্সের (NTF) কার্যপ্রণালীর বিস্তারিত শোনেন প্রধান বিচারপতির বেঞ্চ। ১২ সপ্তাহের মধ্যে এনটিএফকে চূড়ান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে মঙ্গলবার মামলার শুনানিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল (Solicitor General) জানান, এই মামলায় তিন ধরনের অপরাধী। প্রথমত, খুন ও ধর্ষণের অভিযুক্ত। দ্বিতীয়, হামলার অভিযুক্ত। তৃতীয় বেআইনি কার্যকলাপে অভিযুক্ত। তদন্তের বর্তমান অবস্থা জানতে চান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna)। নির্যাতিতার পরিবারের পক্ষে আইনজীবী জানান, ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ (witness) হচ্ছে খুন ধর্ষণের মামলায়। আগামী সপ্তাহের মধ্যেই সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা সিবিআইয়ের (CBI)। এই মামলাতেই মূল অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে পেশ করেছে সিবিআই।

আর জি কর মামলার শুনানি প্রথমবার হল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। এই ঘটনার জেরে দেশের হাসপাতালগুলির নিরাপত্তায় যে টাস্ক ফোর্স গঠন করেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ, সেই টাস্ক ফোর্সের কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য পেশের নির্দেশ দেন প্রধান বিচারপতি। এই প্রসঙ্গেই প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, ন্যাশনাল টাস্ক ফোর্সের (NTF) সুুপারিশ প্রসঙ্গে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের অভিমত জানাবে ৬ সপ্তাহের মধ্যে৷ বিভিন্ন চিকিত্‍সক সংগঠনও প্রয়োজনে তাদের মতামত জানাতে পারে, নির্দেশ দেন প্রধান বিচারপতি৷ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অভিমত জানার পরে দেশের সর্বত্র সরকারি হাসপাতালে কর্মরত চিকিত্‍সক ও চিকিত্‍সাকর্মীদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে ১২ সপ্তাহের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে ন্যাশনাল টাস্ক ফোর্সকে৷

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...